editor
প্রকাশিত: 7:16 PM, May 25, 2024
সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে ডুবে দুই বোনের (শিশুসন্তান) মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে পুলিশের সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, শনিবার দুপুরে ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগমসহ (৫) ৫ শিশু বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নামে। এসময় পানির নীচে তলিয়ে যায় সুহেদা ও মাজেদা। অপর শিশুরা তাদের অভিভাবকদের জানালে শুরু হয় খোঁজাখুঁজি। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে না পেরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খোঁজ করে। বিকাল ৩টার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার লাশ।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মাছুদুল আমীন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়