editor

প্রকাশিত: 11:01 AM, May 26, 2024

রাউজানের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর নগরীর স্বাধীনতা কমপ্লেক্স

রাউজানের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর নগরীর স্বাধীনতা কমপ্লেক্স

প্রকৃতিতে চলছে তাপদাহ। এরই মাঝে স্মৃতি রোমন্থনে মিলন মেলায় একঝাঁক চির তরুণ। তাদের সবার বয়স প্রায় ৫৪ প্লাস। কিন্তু স্মৃতির আয়নায় চোখে-মুখে তারুণ্যের প্রকাশ যেন সেই ঝলমলে একুশ। কেউ বন্ধুর গলা জড়িয়ে হাঁটছেন, কেউ বন্ধুকে পাশে নিয়ে সেলফি তুলছেন, চিরচেনা গানের সুরে নেচে-গেয়ে আনন্দে আত্মহারা অনেকেই।

এমনি বৈচিত্র্যময় এক উৎসবের আনন্দে মেতে উঠেছিল চট্টগ্রাম নগরীর চান্দগাঁওস্থ স্বাধীনতা কমপ্লেক্স। গত ২৪ মে রাউজানের মাধ্যমিক বিদ্যালয়গুলোর এসএসসি-১৯৮৬ ব্যাচের শতশত শিক্ষার্থী বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত আনন্দে-উৎসবে মেতে ছিলেন। বর্তমানে থাকা দেশের বাহিরে ও বিভিন্ন জেলার অনেকে এসেছেন শুধু এই মিলন মেলায় অংশ নিতে, সবার সঙ্গে দেখা করার জন্য। উৎসবের নাম ‘মিলন মেলা-২০২৪’। সেই মিলন মেলা ঘিরে বন্ধুকে কাছে পাওয়ার অভূতপূর্ব মুহূর্তগুলোর উচ্ছলতা চোখে না দেখলে বোঝা যায় না। শুক্রবার বিকেল ৩টা থেকে নগরীর স্বাধীনতা কমপ্লেক্স আয়োজনস্থল রাউজানের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-১৯৮৬ শিক্ষার্থীদের পদভারে মুখর হয়ে ওঠে। এতে মিলনমেলা নামে একটি স্মরণিকাও প্রকাশ করেন তারা। মিলন মেলায় একে অপরকে ‘বন্ধু, কেমন আছিস, কী খবর বল?’ কুশল বিনিময় আর হৃদয়ের উষ্ণতায় প্রাণের টানে স্কুলের সেই দিনগুলোয় ফিরে আসা। স্থানে স্থানে গল্প-আড্ডা ছোট দলেও এখানে-সেখানে বসে গেছেন। এর মধ্যে চলে নাশতাপর্ব। চলে আড্ডা, স্কুলের স্মৃতিচারণ, ফটোসেশন ও নিজেদের অংশ গ্রহনে সাংস্কৃতিক আয়োজন। মিলন মেলায় অংশগ্রহণকারী লায়ন উজ্জ্বল কান্তি বড়য়া বলেন, আমারদের পরিচয় আমরা সবাই বন্ধু। এখানে কে সাদা, কে কালা, কে ধনী কে গরিব, কে কোন দলের সেটা দেখা হবে না। এখানে আমাদের একটাই পরিচয় আমরা সবাই একে অপরের বন্ধু, জয় হোক বন্ধুত্বের।

মিলন মেলায় আসা সাবেক শিক্ষার্থী ডা.প্রদীপ কুমার শীল, নাছির উদ্দিন চৌধুরী ও মেরেরুন নেচ্ছা, মোসলেম উদ্দিন চৌধুরী বলেন, ভালোবাসার টানে বন্ধুদের সঙ্গে দেখা করব বলে চলে এসেছি। তাই নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আমরা সবাইকে আবারও বলব বন্ধু শক্তি, বন্ধু প্রেরণা। অনুষ্ঠান চলাকালীন সময় রাউজানের মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তাদের মধ্যে রাজনীতিবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবী, সবাই সমাজে নিজ নিজ অবস্থান নিয়ে সুপ্রতিষ্ঠিত। পরে এক আলোচনা সভায় স্মৃতিচারণ করেন উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আল হাছান খান, সচিব মোহাম্মদ মনছুর উদ্দীন, সৈয়দ মুহাম্মদ কামাল উদ্দিন, নাছির উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম মিন্টু, ডা. মুহাম্মদ আবদুল আউয়াল, এস.এম আছাদ উল্লাহ, মো. রাশেদ খান, ওসমান গনি রানা, আলী আজগর বাবর, লায়ন উজ্জ্বল কান্তি বড়য়া, শ্যামল কান্তি দে, আজাদ খান, মোহাম্মদ আলমগীর, নুরুল আবছার, হুমায়ুন চৌধুরী, অনুপম দাশগুপ্ত, বদিউল আলম, কেএম এমদাদ উদ্দিন, মুজিবুল ইসলামসহ অনেকে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে