editor
প্রকাশিত: 9:53 PM, May 26, 2024
দক্ষিণ সুরমা প্রতিনিধি :
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সাংবাদিকতার সুমহান ঐতিহ্য রক্ষায় বস্তুনিষ্ঠতা অপরিহার্য। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের অনেক বাস্তব চিত্র ফুটে ওঠে। সাংবাদিকরা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দক্ষিণ সুরমার প্রেসক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালনের মাধ্যমে এলাকার ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন। এজন্য এই প্রেসক্লাব দেড়যুগ ধরে সুনামের সাথে টিকে আছে। আগামীতেও এই সুনাম অক্ষুণ্ন থাকবে বলে আমি আশাবাদী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছেন।
তিনি ২৬ মে রোববার বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দেড়যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে এবং সদ্য সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক শরীফ আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়, উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক আলহাজ্ব কাপ্তান হোসেন, সিসিকের নারী কাউন্সিলর আয়েশা খাতুন কলি, স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের প্রিন্সিপাল নাজমুল বারী জামালী, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, সদস্য মইনুদ্দিন, গোলাম মর্তুজা বাচ্চু, ফয়সল আমীন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ জুয়েল আহমদ ও আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সহ-সভাপতি এনামুল কবির।
আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছয়েফ খাঁন, সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু, আওয়ামী লীগ নেতা শামীম কবির, সেলিম আহমদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি কিবরিয়া আহমদ অপু, জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদরুল আলম তুহিন, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি সিলাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দক্ষিণ সুরমা উপজেল স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জয়ন্ত রুপম গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি লাকি নোমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম সারওয়ার হোসেন সৌরভ, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, কার্যনির্বাহী সদস্য মনসুর আলী মাসুম ও জাহেদ আহমদ। প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সদস্য দুলাল হোসেন, আহমেদুর রহমান সাদেক, এসএম ফাহিম, রাশেদুল হোসেন শোয়েব, শেখ জাবেদ আহমদ এমরান, মোঃ আব্দুল হাছিব, মো. সুহেল মিয়া প্রমুখ।
শুরুতে অতিথিদের নিয়ে কেক কাটেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান সবাইকে মিষ্টিমুখ করান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়