editor
প্রকাশিত: 12:11 PM, May 27, 2024
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এখানে আওয়ামী লীগের হেভিওয়েট দুই নেতা সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডনের পুরনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে।
এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাবেক পরিকল্পনামন্ত্রী অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বর্তমান এমপি এমএ মান্নানের ছেলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি (আনারস) এবং সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম (মোটরসাইকেল)। আবুল কালামকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন। হেভিওয়েট দুই নেতা দুইদিকে মুভ করায় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।
সম্প্রতি আজিজুস সামাদ ডন জগন্নাথপুরে পৌর শহরে ভবানীপুর গ্রামে তার অস্থায়ী বাসভবনে কর্মিসভা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কালামকে সমর্থন দিয়ে প্রচারণায় নেমেছেন। অপরদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভা করে এমএ মান্নানের ছেলে শাহাদাত মান্নান অভির পক্ষে শান্তিগঞ্জে প্রচারণা চালাচ্ছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ। পৌর শহরের ভবানীপুর গ্রামে আবুল কালামের সমর্থনে সভায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া সভাপতিত্ব করেন। এতে আজিজুস সামাদ ডন, আবুল কালাম ও আজিজুস সামাদ অনুসারী নেতাকর্মীরা বক্তব্য দেন। অপরদিকে মান্নান পুত্র শাহাদাত মান্নানের পক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে গত বুধবার দুপুরে পৃথক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, সংসদ সদস্য এম এ মান্নান অনুসারী দলের নেতাকর্মীরা।
সূত্রে জানায়, সংসদ সদস্য এমএ মান্নান প্রায় ১৬ বছর ধরে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য হিসেবে আছেন। এলাকায় চাউর রয়েছে নিজের সংসদীয় আসন ছেলে সাদাত মান্নান অভিকে ছেড়ে দিতে চান তিনি।
অন্যদিকে আজিজুস সামাদ ডন নিজেও এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছেন কয়েক বার। এ কারণে মান্নান ও ডনের দ্বন্দ্ব পুরনো। এবার উপজেলা পরিষদ নির্বাচনে দুই নেতা দুই প্রার্থী নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। দু’জনেই এই ভোটকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।
এ বিষয়ে আজিজুস সামাদ ডন বলেন, দলীয় সিদ্ধান্ত রয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে সরকারের মন্ত্রী বা দলের এমপির আপন বা স্বজন কেউ দাঁড়াতে পারবেন না। এখানে (শান্তিগঞ্জে) এই নির্দেশনা মানা হয়নি। এমএ মান্নানকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন সারাজীবন পেয়েছেন, কিন্তু নেত্রীর সামান্য নির্দেশনা মানতে পারছেন না তিনি, এটি মেনে নেয়া যায় না। তিনি বলেন, আবুল কালাম দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, আবুল কালামই প্রার্থীদের মধ্যে পুরোনো জ্যেষ্ঠ কর্মী, এজন্য তার পক্ষে প্রচার প্রচারণায় নেমেছি।
সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেন, আমি কখনোই দলের নির্দেশনার অমান্য করিনি। আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের অনুগত কর্মী আমি। আমি ভোটের মাঠে যাচ্ছি না। দলীয় নির্দেশনা মেনে ঘরে থাকছি। তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে কেন্দ্রীয় কমিটির কোনো সিদ্ধান্ত আমার কাছে আসেনি। এমনকি জেলা সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমেও কোনো নির্দেশনা পাঠানো হয়নি। এখানে আগামী ৫ই জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়