admin
প্রকাশিত: 5:25 PM, November 25, 2020
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা কৃষি অফিসের সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তিনি আরো বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কৃষিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেই সাথে কৃষকদের বিষমুক্ত নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন করতে হবে। অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান উদ দৌলা । কৃষি কর্মকর্তা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এই করোনা কালীন সময়ে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বদ্ধ পরিকর। করোনা পরবর্তী যাতে খাদ্যের কোনো ঘাটতি না হয় এজন্য সরকার কৃষকদের প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্বুদ্ধ করছেন। তিনি বলেন, চলতি মৌসুমে তাহিরপুর উপজেলার কৃষি প্রণোদনার অংশ হিসাবে ৯ শ ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পাবেন।
5 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
3 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
6 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
5 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট
1 সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও মাদকের অবাধ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।