editor
প্রকাশিত: 1:09 PM, May 28, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ঝড়বৃষ্টির কারণে অঘটন। তড়িদাহত হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মেমারির কলনাব গ্রামের কোঙারপাড়ার ঘটনায় চাঞ্চল্য। এছাড়া মহেশতলাতে ও তড়িদাহত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। এনিয়ে রাজ্যে রেমালের দাপটে প্রাণ হারালেন মোট ৫ জন।
রবিবার (২৬ মে) থেকে মেমারিতে তীব্র ঝড়বৃষ্টি। সোমবার (২৭ মে) সকালে মেমারির কলনাবগ্রামের কোঙারপাড়ার একটি কলাগাছ ভেঙে পড়ে। তার উপরে গিয়ে পড়ে বিদ্যুৎবাহী তার। তা সরাতে যান হরে সিংহ (৬০)। তিনি অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে। বাবাকে জ্ঞান হারাতে দেখে নিজেকে সামলাতে পারেননি তরুণ সিংহ (৩০)। তিনিও দৌড়ে যান। বাবাকে সুস্থ করার চেষ্টা করেন। লুটিয়ে পড়েন ছেলে তরুণ ও। ২ জনকে উদ্ধার করে বর্ধমান ২ নম্বর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, তড়িদাহত হয়ে প্রাণ গিয়েছে বাবা ও ছেলের। এই ঘটনায় শোকে কাতর পরিবারের লোকজন।
অপরদিকে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ৩৩ নম্বর ওয়ার্ডের নুঙ্গি মেটেপাড়ায় বাড়িতেই তড়িদাহত হয়ে প্রাণ হারান এক মহিলা। তাপসী দাস নামে ওই মহিলাকে প্রতিবেশীরা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদেরকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এর আগে রেমালের দাপটে প্রাণহানীর খবর মিলেছে কলকাতা ও নামখানাতে ও। রবিবার (২৬) রাতে ঝড়বৃষ্টিতে মাঝে ১৫ নম্বর বাগান এলাকার বাসিন্দা শেখ সাজিদ নামে একব্যক্তি প্রাণ হারান। নামখানার মৌসুনির বাগডাঙায় অশীতিপর এক বৃদ্ধা নিজের বাড়িতেই প্রাণ হারান। সবমিলিয়ে এখন ও পর্যন্ত রেমালের দাপটে প্রাণ হারালেন মোট ৫ জনের।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন