editor
প্রকাশিত: 1:28 PM, May 29, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: স্ত্রী, সন্তান সহ পরিবারের ৮ সদস্যকে কুড়ুল দিয়ে কুপিয়ে নৃশংস খুন। মর্মান্তিক এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার।
জানা যায়, হত্যাকারী পরিবারেরই সদস্য। খুনের পর নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে অভিযুক্ত। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশ, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার তামিমার কাছে জঙ্গল ঘেরা এক আদিবাসী গ্রামে চলে এই হত্যাকান্ড।
পুলিশের তরফে জানা যায়, মঙ্গলবার (২৮ মে) রাত ৩টায় এই কান্ড ঘটায় ওই পরিবারেরই সদস্য দীনেশ। বাড়ির সকলে যখন ঘুমে অচেতন ঠিক সেই সময় কুড়ুল দিয়ে পরিবারের একের পর এক সদস্যকে খুন করে সে। এই হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তের ১০ বছরের বালক। যদিও ঠিক কি কারণে দীনেশ এমন কান্ড ঘটাল তা এখন ও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক অসুস্থ ছিলেন অভিযুক্ত। যার জন্য চিকিৎসা ও করাচ্ছিলেন তিনি। ভয়াবহ এই হত্যাকান্ডের কথা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এ ঘটনায় মৃতরা হলেন দীনেশের ভাই, স্ত্রী ও সন্তান।
স্থানীয়দের দাবি, ভোর রাতে ওদের বাড়ি থেকে হঠাৎ কান্নাকাটি ও চিৎকারের শব্দ শোনা যায়। গ্রামবাসীরা ছুটে এলে দেখা যায় রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। গ্রামবাসীদের চলে আসায় বাড়ি থেকে জঙ্গলে পালিয়ে যায় দীনেশ। পরে বাড়ি থেকে কিছু দূরে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ছিন্দওয়াড়া পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন