editor
প্রকাশিত: 6:24 PM, May 29, 2024
বর্ণাঢ্য আয়োজনে সিলেট সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (২৯ মে) সকালে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে সিলেটে সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চত্বর থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে ১০টি দেশে ৪ হাজার ৯৭০ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সর্বমোট ১৬৮ জন শান্তিরক্ষী শহীদ এবং ২৬৬ জন পঙ্গুত্ব বরণ করেছেন।
বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে সেনা কর্মকর্তা ছাড়াও সরকারি বিভিন্ন বাহিনী ও দফতরের উর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়