editor
প্রকাশিত: 12:58 PM, May 30, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরে চন্দন যাত্রায় বিপত্তি। বাজি ফেটে অগ্নিকান্ডে দগ্ধ হলেন অন্তত ২৫ জন। একজন মারা গেছেন।
জানা গেছে, বুধবার (২৯ মে ) রাতে জগন্নাথ দেবের চন্দন যাত্রার জন্য নরেন্দ্র পুস্করিণী সরোবরে পুণ্যার্থীরা জড়ো হয়েছিলেল। ভক্তরা আতশবাজি ফাটাচ্ছিলেন। হঠাৎই বাজির ফুলকি এসে পড়ে বাজির স্তূপের উপরে। একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে। যেখানে বাজি রাখা ছিল, তার আশেপাশে যারা ছিলেন তারা অগ্নিদগ্ধ হন। অনেকে প্রাণ বাঁচাতে সরোবরে ঝাঁপ দেন। আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্তত ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে। একজন মারা যান হাসপাতালে। ঘটনায় শোকপ্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসার খরচ ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে বলে জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন