admin

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

বাকাসাস এর উদ্যোগে পদ-পদবি পরিবর্তন ও  বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মবিরতি পালিত

বাকাসাস এর উদ্যোগে পদ-পদবি পরিবর্তন ও  বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মবিরতি পালিত

5
জেলা প্রশাসকের কার্য্যালয় ,উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়, এবং সহকারী কমিশনার ৯ভূমি)এর কার্য্যালয়ে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারিদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে সারা দেশের ন্যায় সিলেটে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) এর উদ্যোগে পূর্ন দিবস কর্মবিরতি পালিত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৫ নভেম্বর থেকে  বিরতিহীন কর্ম বিরতি শুরু হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সিলেটে কর্মবিরতির ৯ম দিন অতিবাহিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা ও উপজেলা কালেক্টরেট সহকারীরা তাদের স্ব স্ব অফিসের সামনে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেন। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট জেলা প্রশাসকের কার্য্যালয়ের সম্মুখে কর্মবিরতি পালনকালে তারা বলেন, বৃটিশ আমলের পদবী নিয়ে আমাদের চাকুরি করতে হচ্ছে। বিভিন্ন সরকারি অফিসের কর্মচারীদের পদ-পদবীর নাম পরিবর্তন হলেও আমাদের ১০-১১টি পদ এখনও বৃটিশ আমলের কেরানী’র নাম নিয়ে কাজ করতে হচ্ছে। আমাদের দেশ পরিবর্তন হয়েছে ডিজিটাল দেশে রুপান্তর হয়েছে। কিন্ত এখন আমরা এসব পদের নামের পরিবর্তন নাই আমরা অবিলম্বে এসব পদের নামের পরিবর্তনের পাশাপাশি আমাদের বেতন গ্রেডেরও উন্নীতকরণ চাই।
তারা আরো বলেন, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারিদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে ২০০১ সাল থেকে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি দাবি জানিয়ে আসছে। তাদের দাবি  যৌক্তিক বলে উর্দ্ধতন কর্তৃপক্ষ একমত হওয়ার পরও দীর্ঘদিনেও দাবি বাস্তবায়িত হচ্ছে না। অথচ একই প্রশাসনের অধীন তশীলদার ও সহকারী তশীলদারের পদ-পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করা হয়েছে। এতে কর্মচারিদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ বিরাজ করছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ২৬ নভেম্বর পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরত পালন করা হবে এরপরও দাবি বাস্তবায়িত না হলে ২৯ ও ৩০ নভেম্বর কর্ম বিরতি পালন করবে তারপরও দাবি আদায় না হলে ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন,  সমাবেশ থেকে পরবর্তি কর্মসূচি গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

3 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

2 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

5 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

8 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

1 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

4 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

1
5