editor

প্রকাশিত: 5:51 PM, May 30, 2024

কুলাউড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি নাদেল

কুলাউড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি নাদেল

মহি উদ্দিন রিপন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিপাতে মৌলভীবাজারের কুলাউড়ায় গোগালিছড়া নদীর বাঁধ ও খালের পাড় ভেঙে ২০ টি গ্রামসহ অনেক এলাকায় ফসলাদির জমি প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার সদর ও জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর, ঘাগটিয়া, মিরবক্সপুর কুঠাগাঁও কামারকান্দিসহ উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করেন মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

এসময় তিনি বলেন, ভারীবর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে কুলাউড়ায় কয়েকটি ইউনিয়নের অনেক রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আজকে পরিদর্শন করেছি এবং খুব তাড়াতাড়ি রাস্তাগুলি মেরামত করে জনগণের চলাচলের চেষ্টা করছি। ঢাকায় থাকা অবস্থায় যখন‌ই খবর পেয়েছি যে আমার কিছু এলাকায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তাৎক্ষণিক আমার এলাকায় আসি। এবং উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি চিহ্নিত করে জনগণের চলাচল স্বাভাবিক করার জন্য আমরা কাজ করছি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও ফজলুল হক খান সাহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শিমুল আলী, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, সাবেক চেয়ারম্যান এম আতিকুর রহমান আতিক, ইউপি সদস্য ফজলুল আউয়াল, রাজু আহমদ, সেবি বেগম প্রমুখ।

জানাযায়, ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে ২৬ মে (রোববার) রাত থেকে বৃষ্টি শুরু হয়। যারফলে পাহাড়ি ঢলে ছড়া, খাল ও নদী গুলোতে তীব্র স্রোতে পানি নামতে থাকে। উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজিপুর এলাকায় গোগালী ছড়া নদীর উত্তর পাড় ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে। যারফলে ওই ইউনিয়নের গাজিপুর, ঘাগটিয়া, পুরন্দরপুর, মিরবক্সপুর, কামারকান্দি, লস্করপুর, গিয়াসনগর এলাকা প্লাবিত হয়।

এ ছাড়াও উপজেলার সদর, রাউৎগাঁও, টিলাগাও, কাদিপুর ও হাজীপুর ইউনিয়নে পাহাড়ি ঢলে বিভিন্ন রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। রাউৎগাঁও ইউনিয়নের কবিরাজী, পালগ্রাম, হাসিমপুর, মুকুন্দপুর, ভবানিপুর, ভাটুত্বগ্রাম, মৈশাজুড়ীসহ আরও ৮-১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আউশ ধানের জমি, বীজতলা ও রাস্তাঘাট। ভেসে গেছে শতাধিক পুকুর ও ফিসারির মাছ। সবমিলিয়ে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন এই অঞ্চলের লোকজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিউদ্দিন জানান, উপজেলার সদর ও জয়চন্ডী ইউনিয়নের দুটি স্থানে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। তবে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের ও স্থাপনার তালিকা পেলে সহায়তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ভাঙা স্থানগুলো মেরামতের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে