editor

প্রকাশিত: 9:55 PM, May 30, 2024

সিলেটে গুণীজন সম্মাননা ও ঐতিহ্য নিয়ে ফ্যাশন শো অনুষ্ঠিত

সিলেটে গুণীজন সম্মাননা ও ঐতিহ্য নিয়ে ফ্যাশন শো অনুষ্ঠিত

রানওয়ে ম্যানিয়াকে’র মডেল এজেন্সীর ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে সিলেটের গুণীজন সম্মাননা ও সিলেটের ঐতিহ্য নিয়ে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাত ৮টা নগরীর সারদা স্মৃতি ভবনে রানওয়ে ম্যানিয়াকের আয়োজনে ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় নতুন মডেলদের নিয়ে দুইটি পর্বে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

রানওয়ে ম্যানিয়াকের চেয়ারম্যান হিতাংসু দাশ ইমনের সভাপতিত্বে ও রুবেল রাজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ফারুক উদ্দিন।

অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয় একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাশকে, আজীবন সম্মাননা প্রদান করা হয় রানওয়ে ম্যানিয়াকের উপদেষ্টা বিজিত চৌধুরীকে, সম্মাননা স্মারক দেওয়া হয় প্রথম আলো’র দেশসেরা আলোকচিত্রী আনিস মাহমুদকে, অনুষ্ঠানের সহযোগিতায় ভুমিকা রাখায় সম্মাননা দেয়া হয় সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করকে, তরুণ ছাত্রনেতা হিসেবে সম্মাননা দেয়া হয় সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভকে।

অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেন চট্টগ্রামের দেশীয়ানোর সত্ত্বাধিকারী সানজিদা আফরোজ ও পোশাকে ছিলেন চারু চট্টগ্রামের প্রয়াত প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শিমুল খালেদ। তরুন ডিজাইনার হিসেবে ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র তন্ময় বড়ুয়া, শাহরিয়ার, পুনম দাশ, সাবরিনা চৌধুরী, আবু বকর সিদ্দীক। কস্টিউমস ডিজাইন করেন নিলুফা ইয়াসমিন।

এতে কোরিওগ্রাফার ছিলেন ফ্যাশন ডিরেক্টর আলমগীর হোসেন আলো, মেকআপে ছিলেন রিজান আহমেদ রুমেল ও আবীর হাসান। পুরো অনুষ্ঠানে মডেল কো-অর্ডিনেটর ছিলেন জয়ন্ত কুমার দাস।

অনুষ্ঠানে প্রথম পর্বে তুলে ধরা হয় বাংলাদেশের পহেলা বৈশাখ, বসন্ত, অমর একুশে, ঈদ, পূজা, স্বাধীনতা ও বিজয়কে তুলে ধরা হয়। অন্য পর্বে রিপ্রেজেন্টস অব সিলেটে মরমী কবি হাসন রাজা, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ, সংগীতশিল্পী রুনা লায়লা, সাঁওতাল, মাঝি, সুরমা পারের মেয়ে, পর্যটক, পুরনো বিয়ের চিত্র, ভাইফোঁটা অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে