editor

প্রকাশিত: 10:46 AM, May 31, 2024

উজানের ঢলে হঠাৎ বিপর্যয়

জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ

উজানের ঢলে হঠাৎ বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক
সন্ধ্যারাত থেকে উজানের ঢল আসা শুরু করে। রাত যত বাড়তে থাকে ঢল তত বাড়ে। অজানা আশঙ্কায় নির্ঘুম রাত পার করেছেন সিলেটের জৈন্তাপুরবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষণে-ক্ষণে ভেসে উঠছিল সাহায্যের আর্তনাদ। মসজিদে মাইকিং। উদ্ধারের জন্য আহ্বান। ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই রাত। রাতেই পানিবন্দি মানুষকে উদ্ধারে নামে পুলিশ প্রশাসনসহ জনপ্রতিনিধিরা। কিন্তু ঢল এতটাই তীব্র যে, পানিবন্দি মানুষের কাছাকাছি যাওয়া যাচ্ছিল না। বুধবার রাতে এমন ঘটনার সাক্ষী হন সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জবাসী।

সবেমাত্র সিলেটের উপর দিয়ে পাড়ি দিয়েছে ঘুর্ণিঝড় রেমাল। বৃষ্টি ঝরে অঝোরে। উজানে ভারতের মেঘালয়ের বিস্তীর্ণ পাহাড়ি জনপদ। সেখানেও অবিরাম বৃষ্টি। বুধবার দুপুরের মধ্যে পাহাড়ি ঢলে সিলেটের প্রধান দু’টি নদী সুরমা, কুশিয়ারাসহ শাখা নদীগুলোয় পানি চলে আসে। সেই পানি নিয়ে চিন্তিত ছিল না মানুষ। সন্ধ্যা হতেই প্রবল বেগে আসতে থাকে ঢল। রাত ১০টার মধ্যে ৪ উপজেলার ৭৫ ভাগ এলাকা তলিয়ে যায়। হু-হু করে বাড়ে পানি। তীব্র স্রোতে নিম্ন এলাকার মানুষ বাড়িঘরে আটকা পড়েন। মধ্যরাত থেকে ঢল কমতে থাকে। এই সময়ে প্রশাসনসহ জনপ্রতিনিধিরা নামেন উদ্ধারে। বহু মানুষকে পানিবন্দি অবস্থায় উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্তনাদ দেখে উদ্ধার কাজ চালানো হয়। রাতে জৈন্তাপুরের ফেরীঘাট এলাকায় মাসহ আটকা পড়েন সাজ্জাদুর রহমান সাজন। ফেসবুকে শুরু করেন আর্তনাদ। সাজন জানান, রাতে পানি যখন বাড়ছিল, উপায় না দেখে তিনি মা ও ছোটভাইকে ফ্রিজের উপর তুলে দিয়ে নিজে চৌকির উপর দাঁড়ান। পানি যখন তার নাক বরাবর চলে আসে তখন বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন।

এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। তাকে উদ্ধারে সিলেট থেকে নেয়া হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। নানা চেষ্টার পর রাত একটার দিকে সাজনের পানিবন্দি পরিবারকে উদ্ধার করা হয়। থানার ওসি তাজুল ইসলাম উদ্ধার কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, রাতে আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে খেয়াঘাট এলাকায় যাই। কিন্তু পানির স্রোত এত তীব্র ছিল যে অনেক চেষ্টা করেও কোনো নৌকা বা মাঝি ম্যানেজ করা যায়নি। পরে স্থানীয়রা তার পরিবারকে উদ্ধার করে নিয়ে আসেন। স্থানীয়রা জানিয়েছেন, স্রোতই ভয়ের কারণ। এত প্রবল বেগে স্রোত আসার কারণে সবাই অসহায় হয়ে পড়েন। স্রোতের কারণে রাতে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। ঢলের তোড়ে মানুষের কোনো ক্ষতি না হলেও গবাদিপশু, হাঁস ভেসে গেছে। অনেকে আবার রাতে পরিবার, গবাদিপশু নিয়ে নৌকায় রাত যাপন করেন। সকাল হতে সীমান্ত এলাকায় উদ্ধার অভিযানে নামে বিজিবির সদস্যরা। তারা কয়েকটি স্থানে নড়বড়ে হয়ে যাওয়া বাঁধ রক্ষার চেষ্টা চালান। নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে উদ্ধার কাজ চালান। অন্যদিকে, সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা জৈন্তাপুর ও গোয়াইনঘাট এলাকায় যান। তারাও বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষকে উদ্ধার করেন।

এ সময় শুকনো খাবার বিতরণ করা হয়। গতকাল সকাল থেকে ঢল আসছিল, তবে সেটি তীব্র বেগে নয়। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঢল আসছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ মানবজমিনকে জানিয়েছেন, জকিগঞ্জে অমলসীদ, বিয়ানীবাজারে শ্যাওলা, কানাইঘাটে সুরমা, জৈন্তাপুরে সারি, গোয়াইনঘাটে পিয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যেসব স্থানে বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে সেসব স্থানে কাজ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা মাঠে কাজ করছেন বলে জানান তিনি। এদিকে- নদীতে পানি বেড়ে যাওয়া ও বন্যার কারণে সিলেট জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বুধ ও বৃহস্পতিবার সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়। সিলেটের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলো হচ্ছে- কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর ও বিছানাকান্দি, গোয়াইনঘাটের জাফলং ও রাতারগুল এবং জৈন্তাপুরের লালাখাল। উজানের ঢলে সবক’টি পর্যটন স্পটে নদীর তীরে থাকা স্থাপনা ও দোকানপাট ভেসে গেছে। কিছু কিছু দোকানের মালামাল স্থানীয়রা উদ্ধার করতে পেরেছেন। কোম্পানিগঞ্জ উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুঞ্জিত কুমার চন্দ জানিয়েছেন- উপজেলার ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটন কেন্দ্রগুলো তলিয়ে গেছে।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদাপাথর পর্যটন ঘাটসহ সকল পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে বলে জানান তিনি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

সূত্র জানিয়েছে, ইতিমধ্যে গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ- এই ৫টি উপজেলায় মোট ২১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাটে ৫৬, জৈন্তাপুরে ৪৮, কানাইঘাটে ১৮, কোম্পানীগঞ্জে ৩৫ ও জকিগঞ্জে ৫৮টি। এসব আশ্রয়কেন্দ্রে মানুষজন উঠতে শুরু করেছে। বন্যাকবলিত লোকজনের জন্য জেলা প্রশাসন থেকে ২০০ বস্তা করে মোট ১ হাজার বস্তা শুকনো খাবার, ১৫ টন করে ৭৫ টন চাল, ৫০ হাজার টাকা করে আড়াই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সিলেটের গোয়াইনঘাট এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানিয়েছেন, পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এখন যে পরিস্থিতি তা স্থানীয় প্রশাসন মোকাবিলা করতে পারবে। ২০২২ সালে সিলেটে ভয়ঙ্কর বন্যা হয়েছিল। তখন পানিবন্দি মানুষকে উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে। সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়