editor
প্রকাশিত: 10:55 AM, May 31, 2024
নজরুল ইসলাম, গোয়াইনঘাট
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন বন্যাদূর্গত মানুষের ভয় পাওয়ার কিছু নেই। সরকার আপনাদের পাশে রয়েছে। তিনি বৃহস্পতিবার ( ৩০ মে) গোয়াইনঘাট উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন কালে এসব কথা বলেন। জেলা প্রশাসক সারিঘাট এলাকা থেকে নৌকায় করে পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও এবং গোয়াইনঘাট সদর এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনউটে প্রধানমন্ত্রীর পক্ষ হতে বন্যা দুর্গত ও পানিবন্ধী পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দ পুরকায়স্থ,সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভারি বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলার সিংহভাগ এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে গোয়াইনঘাট উপজেলার ৭০ ভাগের বেশি এলাকা বন্যায় প্লাবিত।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি মেম্বারদের সমন্বয়ে এবং স্থানীয় ভলান্টিয়ারদের মাধ্যমে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পানি বন্দী মানুষকে উদ্ধারে জাফলং পর্যটক ঘাটের দেড় শতাধিক নৌকা এবং প্রতিটি ইউনিয়নের স্থানীয় নৌকা সমূহ ব্যবহার হচ্ছে। এ পর্যন্ত ২৬ টি আশ্রয়কেন্দ্রে মোট ২৩৫৬ জন লোক আশ্রয় নিয়েছেন। গবাদি পশু আশ্রয় নিয়েছে ৬৪৫ টি।
বন্যা দুর্গত বিপুল সংখ্যক জনগণ নিকটস্থ আত্মীয়-স্বজনের নিরাপদ উঁচু স্থাপনাতেও আশ্রয় নিয়েছেন।মোট ১৬৬০ হেক্টর আবাদি জমির ফসল পানিতে নিমজ্জিত রয়েছে ৷ গোয়াইনঘাট উপজেলার প্রায় ৩৪৩ বর্গ কিলোমিটার প্লাবিত এলাকায় এই পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মোট পরিবার সংখ্যা: ৪২,৯০০ টি।মোট বন্যা দুর্গত জন সংখ্যা প্রায় ২,৪৫,৯৫০ জন। এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, পানিবন্দী লোকজনদের উদ্ধারে উপজেলা প্রশাসন,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সদস্যগন এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক দলের কর্মীরা কাজ করছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়