editor
প্রকাশিত: 5:30 PM, June 1, 2024
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ নয় চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় চোরাই কাজে ব্যবহার করা পাঁচটি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার (৩১ মে) বিকাল সাড়ে ছয়টার দিকে শাহপরাণ থানাধীন মুরাদপুর সুরমা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৮৭ লক্ষ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে শাহপরাণ থানাধীন মুরাদপুর সুরমা গেইট এলাকার শ্রীরামপুর বাইপাস সড়কের একটি সেতুতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪শ ৫৮ বস্তা চিনি, চোরাই কাজে ব্যবহার করা ৫টি ট্রাক ও ৯ চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. ওবাইদুর রহমান (৩৫), মো.শাওন আলী (৩০), মো. রফিকুল ইসলাম (৩৩), মো. জুয়েল (৪৫), মো. নরুল ইসলাম (৪৩), মো. সাগর হোসেন (৩২), মো. সুজন আলী (২৮), মো. মামরোজ আলী (২২) ও মো. মারুফ আলী (২০)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়