editor

প্রকাশিত: 8:00 PM, June 1, 2024

বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার

বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার

বিশ্বনাথ প্রতিনিধি :: গেল কয়েক দিন ধরে সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যার করাল গ্রাস চলছে। আকস্মিক বন্যায় কয়েক লক্ষ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। গেল দু’দিন ধরে ঝড় বৃষ্টি কম হওয়ায় অনেক এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু নতুন করে প্রতিদিন নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকায় বানের পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে। ঘর বাড়ি পানিতে নিমজ্জিত থাকায় আশ্রয় কেন্দ্র ও ত্রাণের উপর নির্ভরশীল হয়ে মানুষ জীবন যাপন করছে।

এদিকে কুশিয়ারা নদীর পানি কমতে শুরু হলেও অপরিবর্তিত রয়েছে সুরমা নদীর পানি। সুরমা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা বন্যা আক্রান্ত হয়েছে ইতিমধ্যে। সুরমা নদী বেষ্টিত সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর সীমান্তের বেশ কিছু নদী তীরবর্তী এলাকার গ্রাম স্বাভাবিক বন্যার কবলে পড়েছে।

শনিবার ১লা জুন দুপুরে উপজেলার ১ নং লামাকাজি ইউনিয়ন ও ২ নং খাজাঞ্চি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগাম বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে উপজেলা প্রশাসন।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও অন্যান্যা প্রশাসনিক কর্মকর্তাগণ লামাকাজি ইউনিয়নের নদী তীরবর্তী মাহতাবপুর, পরগণা বাজার এলাকা ও খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর সহ বিভিন্ন স্হানে সরেজমিনে ঘুরে দেখেন পরিস্থিতি। বন্যা পূর্বাভাস, জনসচেতনতা ও সতর্কতা মূলক পর্যবেক্ষণে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন।

এসময় শাহিনা আক্তার জানান, গেল ২০২২ সালের বন্যায় বিশ্বনাথ বাসী যে ক্ষতি ও সমস্যার মুখোমুখি হয়েছিলেন এবার সেরকম কিছু হবে না। বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের সকল প্রকার প্রস্তুতি রয়েছে। আমরা ইতিমধ্যে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে সর্বমোট ৫৮ টি আশ্রয় কেন্দ্র খোলা রাখার সিদ্ধান্তঃ নিয়েছি। প্রতিটি ইউনিয়নে ২টি করে নৌকা প্রস্তুত আছে। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের প্রতিনিধি ও পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে মোবাইল টিম প্রস্তুত করা হয়েছে। খাদ্য, চিকিৎসা পত্র ও উদ্ধার কাজের সরঞ্জামাদীর পর্যাপ্ত মজুদ রয়েছে। স্বাভাবিক আক্রান্ত এলাকায় আগামীকাল থেকে ত্রাণ বিতরণ শুরু হবে।

নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার এসময় আরো বলেন; পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিশ্বনাথের অন্যান্য এলাকা পুরোপুরি বন্যা কবলিত না ও হতে পারে। উপজেলার জনগণকে আতংকিত না হওয়ার পরামর্শ দেন এবং পরিস্থিতি ধৈর্য্যের সাথে মোকাবেলা করার আহবান জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, ১ নং লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে