editor
প্রকাশিত: 8:30 PM, June 1, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: যে কোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে আছে শেখ হাসিনার সরকার। যেকোন দূর্যোগ মোকাবিলায় মানুষের পূর্ণবাসন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষায় , বাসস্হান পুননির্মাণ সহ বিভিন্ন ভাবে সহায়তা করে পাশে আছে সরকার।
কথাগুলো বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি।
শনিবার (১লা জুন) বিকেল সাড়ে ৫টায় জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামনীগ্রাম মাদ্রাসায় বন্যার্তদের মাঝে তিনি ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় লামনীগ্রাম এলাকায় প্রায় ২৫০ জন বন্যার্তদের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
পরে সন্ধ্যা ৭টায় ৪ নং বাংলা বাজার এলাকায় ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন তিনি। এ সময় বৃহস্পতিবারের বন্যায় গৃহহারা হারুণ মিয়ার ঘর নির্মাণ ও পূনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে চলতি বন্যায় উপজেলার ১৪টি গৃহহীন পরিবারকে নগত ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার ভুমি মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, শ্রমীকলীগের সাধারণ সম্পাদক শওকত আলি সহ অন্যান্যরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে