editor

প্রকাশিত: 9:49 PM, June 2, 2024

কুলাউড়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৫

কুলাউড়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৫

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে রোববার (২রা জুন) সন্ধ্যা ৭টায় অজ্ঞাত ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া-জুড়ী সড়কের আছুরি ঘাট এলাকায় ফ্রেশ কোম্পানীর একটি কার্ভাড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩৩ বছর বয়সী অজ্ঞাতনামা যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এছাড়া সিএনজি অটোরিক্সার যাত্রী জুড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা আমির উদ্দিন (২৪), কুচাই গ্রামের গোপাল (৪৬) ও শিলুয়া চা বাগানের কবিতা (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ২ যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।

আহত সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. সারমিন ফারহানা জেরিন জানান।

এদিকে একই সময় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে ব্রাহ্মণবাজার ইউনিয়নের আউলি নামক স্থানে একটি মরা গাছ উপছে পড়ে আব্দুল মতিন (৩৫) নামক এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মতিন ব্রাহ্মণ বাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাজারের একজন ব্যবসায়ী।

ব্রাহ্মণবাজার থেকে তাঁর বাড়ি ফেরার পথে ঝড়ে একটি মরা গাছ চলন্ত বাইকের উপরে পড়লে তিনি মারা যান। অন্যদিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে রোববার (২ জুন) দুপুরে গাছ থেকে পড়ে রেনু মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রেনু ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যান কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম।

তিনি বলেন, নিত্যদিনের মতো রবিবার সকালে ভেলকুমা পুঞ্জিতে কাজে যান রেনু মিয়া। দুপুরে পুঞ্জির একটি গাছের ডালপালা কাটতে তিনি গাছের ওপরে উঠেন। এসময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

৩ জনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে