editor
প্রকাশিত: 9:51 PM, June 2, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি ডাকাত। রঘুনাথগঞ্জের ডাকাতির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বহরমপুর থানার পুলিশ। তার কাছ থেকে প্রচুর সোনার গয়না উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, ধৃতের নাম আজিজুল শেখ। রবিবার (২ জুন) ভোররাতে বহরমপুরের গোয়ালজন থেকে সোনার গয়না সহ তাকে গ্রেফতার করল বহরমপুর পুলিশ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ৫ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় ডাকাতকে গ্রেফতার করল পুলিশ।
শনিবার (১ জুন) রাত সাড়ে ১২টায় ডাকাতি হয় রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামে। ওই বাড়ির গৃহবধূর হাত-পা বেঁধে রেখে সাড়ে ৭ ভরি সোনা নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। খবর পাওয়া মাত্রই জঙ্গিপুর পুলিশ তদন্ত শুরু করে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ৫ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় ডাকাতকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ২ দিন ধরে বহরমপুরের একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত মোট ৭ জন। তারপরেই রঘুনাথগঞ্জের জরুর গ্রামে তারা ডাকাতি করে। ওই দুস্কৃতীদের গ্রেফতারের পর গয়না ও অস্ত্র উদ্ধার করে। ওই ডাকাতদল আরও কোনো ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা তদন্ত করছে বহরমপুর ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন