editor
প্রকাশিত: 12:49 PM, June 4, 2024
বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশে ফিরে আসছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী। সিলেটের সার্বিক বন্যাপরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে থাকতে এবং সামনে থেকে নেতৃত্ব দিতে যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করেছেন তিনি।
সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (৬ জুন) সকালে সিলেট পৌঁছাবেন তিনি। আজ সোমবার (৩ জুন) রাতে মেয়রের ঘনিষ্ট সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে থাকতে তিনি তার পারিবারিক সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, বৃহত্তর সিলেটের বিভিন্ন উপজেলার নিম্নঞ্চল গুলোর পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের প্রয় ২৮টি ওয়ার্ডের নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এমন পরিস্থিতি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডন থেকেই সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ১৯টি আশ্রয়কেন্দ্রের মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণের পাশাপাশি সোমবার রাত থেকে রান্না করা খাবার বিতরণ শুরু হয়েছে।
এমনসব তৎপরতা সত্ত্বেও মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে স্বস্তিতে নেই। সিসিক’র প্রায় সব কাউন্সিলরের সাথে সরাসরি নিজে যোগাযোগের পাশাপাশি তার ঘনিষ্ঠ সূত্রগুলোর কাছ থেকে সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন তিনি। সোমবার সন্ধ্যায় তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।গত ২৫ মে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যাত্রা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে