editor
প্রকাশিত: 7:34 PM, June 6, 2024
সিলেট মহানগরের হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে আবুল হাসান সাবিল (২৬) নামে এক যুবকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটে। ঘটনার চার ঘন্টার মাথায় খুনিকে আটক করেছে পুলিশ। টাকা না দেওয়ায় সহকর্মীকে খুন করে শাহীন (১৮) নামে এক কিশোর।
বৃহস্পতিবার (৬ জুন) বিকালে মহানগরের সাপ্লাই এলাকা থেকে শাহীনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।
তিনি জানান, পাঠাও কুরিয়ারে কাজ করা আবুল হাসান সাবিলের সাথে মাঝে মধ্যে ডেলিভারিতে সাহায্য করতো শাহীন। বৃহস্পতিবার সাবিলের কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানালে সাবিলকে ছুরিকাঘাতে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় শাহীন।
নিহত আবুল হাসান সাবিল সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। সাবিল মহানগরের সাপ্লাই এলাকায় বসবাস করতেন।
এর আগে, হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের থেকে সাবিলের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী, কুরিয়ার কাজে ব্যবহার করা বাইসাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরা উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। এর ঠিক চার ঘণ্টার মাথায় অভিযান পরিচালনা করে বিকালে মহানগরের সাপ্লাই এলাকা থেকে শাহীনকে আটক করা হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়