editor

প্রকাশিত: 12:33 PM, June 9, 2024

মাধবপুরে সাংবাদিক ও পুলিশের ভরসাস্থল শ্রমিকলীগ নেতা সেলিম মিয়া!

মাধবপুরে সাংবাদিক ও পুলিশের ভরসাস্থল শ্রমিকলীগ নেতা সেলিম মিয়া!

ডেস্ক নিউজ :: হবিগঞ্জের মাধবপুরে সামান্য একটি ব্যবসা দিয়ে জীবন চালান উপজেলা শ্রমিকলীগ নেতা সেলিম মিয়া। সে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করে সাংবাদিক ও পুলিশকে দিয়ে সুনাম কুড়াচ্ছেন। মাধবপুর থানা ও প্রেসক্লাবের সামনেই দোকান। বাড়ি উপজেলার আন্দিউরা ইউপির মীরনগর গ্রামে। উপজেলার খুটিনাটি অনেক বিষয়ের তার সমৃদ্ধ তথ্য ভান্ডার থাকায় অনেক পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকগণ তার কাছে ভীড়তে দেখা যায়। পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের তথ্যের ঋণ রয়েছে তার কাছে।

তার মানবিক কর্মকান্ড ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিবাদের সুনাম রয়েছে উপজেলা জুড়ে। যে কারণে হবিগঞ্জ জেলা শ্রমিকলীগ সামান্য ব্যবসায়ী হলেও পরোপকারী এই সাহসী মানুষটিকে মাধবপুর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দিয়েছেন। শুধু শ্রমিকদেরই নয় উপজেলার যে কোন সমস্যাগ্রস্থ মানুষ তার কাছে আসলে তিনি সমাধান করতে না পারলেও সমাধানের পথ দেখিয়ে দেন।নিজের পকেটের টাকা দিয়ে আর্থিক সহযোগিতা এমন এমন অহরহ নজির রয়েছে তার।

গোয়েন্দা কর্মকর্তাদেরও অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন তিনি। ঝুঁকিপূর্ণ তথ্য সংগ্রহ করে তা আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের বিতরণে তার অনন্যসাধারণ প্রতিভা রয়েছে। এটিকে যেন তার পেশা ও নেশা বলা চলে।

সম্প্রতি তার গ্রামে হতদরিদ্র গোলাম হোসেনের ৪০ শতক ভূমি ভূমি-দস্যুদের কবল থেকে তার নিজের উদ্যোগে আইনি লড়াই করে উদ্ধার করে দেন।

এলাকায় এক চোরকে গণধোলায়ে নিহতের ঘটনায় শের আলী নামে এলাকার নির্দোষ এক লোককে নিরপরাধ প্রমাণের জন্য মানববন্ধন ও লেখালেখি করলে পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম ভূঁইয়া মামলার চার্জশীট থেকে অব্যাহতি দেন। এ ঘটনায় ওই এসআই তার ভূয়োশী প্রশংসাও করেন করেন।

এ ছাড়া তার গ্রামের নজু মিয়া নামে এক ভূমিহীন হতদরিদ্রকে এসিল্যান্ডের সহযোগিতায় স্থানীয় হরিশ্যামা আশ্রয়ন প্রকল্পে গৃহ পেতে সহযোগিতা করে।

শুধু তাই নয় এলাকার বড় বড় অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধ করতে তার সাহসের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। তারা জানাচ্ছেন,স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি পাস করেও শিক্ষিত লোকেরা যা পারেন না মোটামুটি শিক্ষিত সেলিম মিয়া সেসব কাজ করে এলাকায় নতুন ট্রেন্ড তৈরি করেছেন। তার কর্মকান্ড দেখে অনেকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে আর অসহায় দুর্বলের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতার কাজে উদ্বুদ্ধ হচ্ছেন।

এ নিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান আতিক বলেন, আসলে তার তথ্যের ঋণ শোধ করার মতো নয়। সে আমাদের ভালো একজন সোর্স বলা চলে। আমরা তার মঙ্গল কামনা করি।

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এরশাদ আলী মন্তব্য করেন, সেলিম মিয়া আসলে মানবিক কর্মকান্ড করতে মজা পায়। এমন লোক আমাদের সমাজে বাড়লে, আমাদের সমাজে সুশাসন ফিরে আসবে।

মাধবপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান মন্তব্য করেন, সেলিম মিয়া নিরহংকারী মানুষ। তার রয়েছে অনেক ব্যতিক্রমী প্রতিভা।উপজেলা শ্রমিকলীগ সব সময় তার ভালো কাজগুলোতে উৎসাহ যোগিয়া আসছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন