editor

প্রকাশিত: 12:57 PM, June 9, 2024

টানা তিন ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল নগরীর বিভিন্ন এলাকা

টানা তিন ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল নগরীর বিভিন্ন এলাকা

সিলেটে গতকাল রাতে টানা তিন ঘণ্টার বৃষ্টিতে নগরীর অন্তত ৫০টি এলাকা তলিয়ে গেছে। এসব এলাকায় পানি আটকে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা।

শনিবার রাত ৯টা থেকে ১২ টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন। এর আধাঘণ্টা পূর্ব থেকে বৃষ্টি শুরু হয়। ক্রমশ তা বাড়তে শুরু করে। একে একে তলিয়ে যেতে নগরীর বিভিন্ন এলাকা। পানি ঢুকতে থাকে নগরবাসীর বাসা বাড়ি ও দোকানপাটে।

খোঁজ নিয়ে জানা যায়, নগরীর সুবিদবাজার, পাঠানটুলা, মদিনা মার্কেট, কালীবাড়ি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, পাঠানটুলা, নগরীর বাগবাড়ি, জিন্দাবাজার, শিবগঞ্জ, যতরপুর, সোবাহানীঘাট, তালতলা, উপশহর, দরগা মহল্লা, পীরমহল্লা, বাদামবাগিচা, চৌহাট্টা, রায়নগর, মেজরটিলা, শেখঘাট, বেতেরবাজারসহ অন্তত ৫০টি এলাকার বাসা-বাড়িতে পানি রয়েছে। এছাড়া মিরাবাজার সড়ক, বিমানবন্দরসড়ক, ওসমানী মেডিকেল থেকে বর্ণমালা পয়েন্ট, পাঠানটুলাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও জলাবদ্ধতা তৈরি হয়। এতে যান চলাচল বিঘ্নিত হয়। সময়মতো বাসায় ফিরতে বিলম্ব হয়েছে নগরবাসীর। অনেকেরেই বাসায় অপ্রত্যাশিতভাবেই পানি প্রবেশ করেছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেকের।

কয়েক ঘণ্টার বৃষ্টিতে এমন জলাবদ্ধতার জন্য সামাজিক যোগযোগ মাধ্যমে ক্ষোভও জানিয়েছেন অনেকে। বাসাবাড়ি, দোকানপাট ও চলাচলের সড়কে জলাবদ্ধতার ভিডিও ও ছবি পোস্ট করে লিখেছেন অনেক ক্ষোভের কথা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক নিজের বাসায় পানি প্রবেশের চিত্র ধারণ করে ফেইসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘‘আপনারা কিছু বলুন। বৃষ্টি আর বন্যার সঙ্গে আমার মোটামুটি অনেকদিনের সখ্য, পুরনো আত্মীয়তা তো! তাই হয়তো আমাকে ছাড়তে চায়না।’

আরেকবাসিন্দা লিখেছেন, ‘ঘণ্টা দেড়ঘণ্টার বৃষ্টিয়ে উন্নয়নের বন্যায় ভাসছে সিলেট শহরের অধিকাংশ এলাকা।’ পোস্টের সঙ্গে নিজের বাসায় পানি উঠার চিত্র ধারণ করেও পোস্ট করেছেন।

তারেক চৌধুরী রাহেল নামের একজন পোস্ট করেছেন, বন্ধুর বাসায় পানি, পশ্চিম পীর মহল্লা, আল্লাহ সবাইকে হেফাজত করুক।

সাংবাদিক শ্যামানন্দ শ্যামল লিখেছেন, ‘ভুতুড়ে অবস্থা সিলেটে। আবারো বৃষ্টি, জিন্দাবাজার রাজা ম্যানশনসহ শহরের অনেক এলাকাই পানির নিচে।’

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান, ‘এক সপ্তাহে দুই বার উঠল পানির ধাক্কা, ভেবে উঠতে পারছি না কি করবো। খুবি টেনশনে আছি।’

ইমরান আহমেদ নামে একজন লিখেছেন, ‘অপরিকল্পিত ড্রেন সিস্টেম ও লোক দেখানো উন্নয়ন সিলেটবাসীকে ভাসিয়ে দিয়েছে। বিগত মেয়র সাহেব হাজার হাজার কোটি টাকার উন্নয়নই করে গেলেন যা অভিশাপে রূপ নিয়েছে। এই জলাবদ্ধতা থেকে রেহাই পেতে হলে আবার ড্রেনগুলো ভেঙে উন্মুক্ত করতে হবে, যাতে সহজে পরিষ্কার করা যায়।’

সিলেট সিটি করপোশেনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর রাতে লিখেছেন, ‘বৃষ্টির পানি নামার জন্য কাজ করছে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়