editor

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

তাজপুর উপ-স্বাস্থ্য কমপ্লেক্স: চিকিৎসার অভাবে রোগীরা অসহায়

তাজপুর উপ-স্বাস্থ্য কমপ্লেক্স: চিকিৎসার অভাবে রোগীরা অসহায়

7
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তির শেষ নেই। বিশেষ করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধীরা সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কমপ্লেক্সে মেডিকেল অফিসার আসেন সপ্তাহে মাত্র ৩ দিন। অভিযোগ রয়েছে, তিনি সরকারি সময়সূচির তোয়াক্কা না করে ‘যখন ইচ্ছা তখন’ কমপ্লেক্সে আসা-যাওয়া করছেন। এতে দূর-দূরান্ত থেকে আসা অনেক রোগীকে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে।
জানা যায়, ওসমানীনগর উপজেলায় কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কমপ্লেক্সকে। উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে রোগীরা এখানে এলেও কোনো প্রকার সেবা পাচ্ছেন না তারা।
বর্তমানে ওসমানীনগর উপজেলার বিভিন্ন গ্রামের প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারি প্রতিবন্ধী ভাতার কার্ড করতে হলে তার জন্য উপজেলার সংশ্লিষ্ট মেডিকেল অফিসার কর্তৃক রিপোর্ট গ্রহণ করতে হয়। ফলে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত প্রতিবন্ধী রোগীরা ডাক্তারি রিপোর্ট করতে আসতে হয় তাজপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাফওয়াত আহমেদ ওয়াসির কাছে। হাসপাতাল কর্তৃক নির্ধারিত তারিখে প্রতিবন্ধী বা পঙ্গু রোগীরা এলেও ডাক্তারের দেখা পাননি কয়েকদিন।
গত সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক প্রতিবন্ধী ও পঙ্গু রোগী তাজপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল রিপোর্ট করাতে আসেন প্রতিবন্ধী ও পঙ্গু রোগীরা। কিন্তু সংশ্লিষ্ট মেডিকেল অফিসার সাফওয়াত আহমেদ ওয়াসির ২/৩ জন রোগীর মেডিকেল রিপোর্ট প্রদান করে বাকি সকল প্রতিবন্ধী ও পঙ্গু রোগীকে অন্য তারিখে রিপোর্ট দেওয়া হবে বলে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফিরিয়ে দেন। একজন প্রতিবন্ধী বা পঙ্গু রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হলে একজন বা দুইজন লোক সঙ্গে আসতে হয়। অনেকে বিভিন্ন কাজ রেখে রিপোর্ট করানোর জন্য এলেও একের পর এক তারিখ দিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান একাধিক রোগী।
উপজেলার ব্রাহ্মণগ্রাম থেকে আসা প্রতিবন্ধী কলছুমা বেগমের পিতা আব্দুল জলিল বলেন, ‘তাজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকবার আমার মেয়েকে নিয়ে এসেছি, কিন্তু ডাক্তার পাইনি। গত শনিবার ডাক্তার আমাদের বসিয়ে রেখে অনেকক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন। পরে তিনি জানান আমার মেয়ের রিপোর্ট তাজপুরে হবে না, তাকে বালাগঞ্জে নিয়ে যেতে হবে।’
:গত সোমবার বেলা দেড়টায় তাজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেডিকেল অফিসারকে পাওয়া যায়নি। চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, অনেক রোগী অপেক্ষমান থাকলেও ডাক্তার ১১টার দিকে এসে ২/৩ জনকে দেখেই চলে গেছেন। মাঝে মাঝে ফোনে কথা বলছেন। কমপ্লেক্সে আসা-যাওয়ার ব্যাপারে তিনি সরকারি সময়সূচি মানছেন না।
অভিযুক্ত মেডিকেল অফিসার ডা. সাফওয়াত আহমেদ ওয়াসির বলেন, ‘আমি তাজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে ৩ দিন রোগী দেখি। অফিস সময়ের মধ্যে রোগী দেখছি। অতিরিক্ত রোগী হলে পরের তারিখে আসার জন্য বলা হয়।’
মাঝে মাঝে রোগী না দেখা বা নির্দিষ্ট সময়ের আগেই কমপ্লেক্স ত্যাগ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘ অফিসিয়াল কাজের জন্য আমি অবশ্যই বাইরে যেতে পারি। তবে রোগীদের কোন প্রকার হয়রানি করছি না।’
বালাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (ওসমানীনগরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ডাক্তার এস এম শাহরিয়ার বলেন, ‘বর্তমানে বালাগঞ্জ ও ওসমানীনগরের ১৪টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে মাত্র ৬ জন ডাক্তার দায়িত্ব পালন করছেন। বালাগঞ্জ উপজেলা হাসপাতালেও প্রচণ্ড ডাক্তার সংকট রয়েছে। তাই ডাক্তারদের নিয়মিত অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে সময়-সূচির হেরফের ও রোগী দেখতে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি কিছুদিনের মধ্যেই আমরা এ সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হব।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

3 ওসমানীনগর প্রতিনিধি: 3 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

2 স্টাফ রিপোর্টার: 6 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

3 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 4 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

8 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লাবাসীকে শ্রমিক দল নেতা সঞ্জয় সরকারের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লাবাসীকে শ্রমিক দল নেতা সঞ্জয় সরকারের শুভেচ্ছা

1 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ

1
5