editor
প্রকাশিত: 6:17 PM, June 9, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় গত ২৯শে ‘মে পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় উপজেলার কাঁচাপাকা ঘরবাড়ি ও রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর পর্যায়ক্রমে দৃশ্যমান হচ্ছে উপজেলার বিভিন্ন পয়েন্টে ভেঙ্গে যাওয়া সম্পূর্ণ ও আংশিক পাঁকা, আধাপাঁকা ও কাঁচা সড়ক। সেই সাথে দৃশ্যমান হয়েছে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া কাঁচা ঘর বাড়ীর সংখ্যা।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী গত ২৯শে মে’র গভীর রাতে আকস্মিক বন্যায় উজান থেকে থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার তিনটি প্রধান নদীর পানি হঠাৎ বিপদসীমা অতিক্রম করে নদী তীরবর্তী এলাকা সহ বিভিন্ন পয়েন্টে কাঁচা ঘরবাড়িতে আঘাত করে। এতে করে উপজেলার ২ হাজার ৭ শত ২০টি পাঁকা বাড়ী ও ৯ হাজার ৩শত ৫০ টি আধাপাঁকা বাড়ী অক্ষত থাকলেও ১২ হাজার ৭শত ৪০টি কাঁচা বাড়ীর মধ্যে ২৮০টি বাড়ী সম্পূর্ণ ও ৬১৫টি বাড়ী আংশিক ক্ষতিগ্রস্হ হয়েছে। টাকার অংকে সম্পূর্ণ ভেঙ্গে যাওয়া বাড়ীর ক্ষতির পরিমান ১ কোটি ৪০ লক্ষ টাকা ও আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ীর মূল্য ১ কোটি ২৩ লক্ষ টাকা।
সেই সাথে বন্যার কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৩২ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জৈন্তাপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৯৭ দশমিক ০৭ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ১১ দশমিক ৪৫ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ও ২০ কিলোমিটার রাস্তা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অংকে তা ক্ষতির পরিমান যথাক্রমে ৫ কোটি ৭২ লক্ষ ৫০ হাজার ও ৬ কোটি টাকা। এ ছাড়াও বন্যায় ইট সলিং দ্বারা নির্মিত ১২ দশমিক ৭১ কিলোমিটার রাস্তার মধ্যে ২ দশমিক ৫ কিলোমিটার সম্পূর্ণ ও ৩ দশমিক ২১ কিলোমিটার আংশিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অংকে যার পরিমাণ যথাক্রমে ৫০ লক্ষ ও ৩২ লক্ষ ১০ হাজার টাকা।
সেই সাথে বন্যায় উপজেলার ৩০৯ দশমিক ৫৪ কিলোমিটার কাঁচা সড়কের মধ্যে বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫ কিলোমিটার ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ কিলোমিটার কাঁচা সড়ক। টাকার অংকে ক্ষতির পরিমান যথাক্রমে ২ কোটি ৮০ লাখ টাকা ও ৩ কোটি টাকা।
এ ছাড়াও জৈন্তাপুর স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার ৯৬টি ব্রীজের মধ্যে ১টি ব্রীজ সম্পূর্ণ ও ৬টি ব্রীজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অংকে ক্ষতির পরিমান যথাক্রমে ২৮ লাখ ৬২ হাজার ও ৩৬ লক্ষ টাকা। এ ছাড়াও বন্যায় উপজেলার ১২২ টি কালভার্টের মধ্যে ২৪টি কালভার্ট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে যার টাকার অংকে ক্ষতির পরিমান ৬০ লক্ষ টাকা।
এদিকে বন্যায় বসতবাড়ী ও রাস্তা ঘাটের ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। তিনি জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে ক্ষতিগ্রস্হ বাড়ীঘরের তালিকা করা হয়েছে। বন্যায় কোন প্রাণহানির মত ঘটনা ঘটেনি।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্হের তালিকা মান্যবর জেলা প্রশাসক সিলেটের মাধ্যমে দূর্যোগ ব্যাবস্হাপনা মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ জানান জাফলং পিয়াইন নদী ও সারি গোয়াইন নদী খনন না করা এবং বেড়ি বাধ নির্মাণে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় আমাদের প্রতি বর্ষা মৌসুমে এই ক্ষতির সম্মুখীন হতে হয়। গত ২০২২ সনের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট- কালভার্ট, ব্রিজ গুলোর উন্নয়ন কাজে দপ্তরগুলো এখনো পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেয়নি। আমি সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন সময়ে চিঠি প্রেরণ ও সরাসরি কথা বলেও এর কোন প্রতিকার হয়নি। আশাকরছি দুর্যোগ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সহ সকারের দায়িত্বশীল নেতৃবৃন্দ সরজমিন তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়