editor
প্রকাশিত: 9:30 PM, June 9, 2024
স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ জুন) রাত ৮টায় নগরীর হাওয়াপাড়াস্থ জেএসডি এর কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সফিক বলেন, সিরাজুল আলম খান বাঙালীর জাগরণের এই পর্যায়ে তিনটি করণীয় নির্ধারণ করেছেন। যা হলো- রাষ্ট্রীয় নীতি নির্ধারণ সহ সকল পর্যায়ে রাজনৈতিক দলের সাথে শ্রম-কর্ম ও পেশাভিত্তিক জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতি এবং জাতীয়তাবোধকে নিছক ভাষা ধর্ম সংস্কৃতির মধ্যে আবদ্ধ না রেখে পেশাভিত্তিক জাতিতে উন্নীত করতে হবে ও সীমানা অকুন্ন রেখে সাংস্কৃতিক নৈকট্য, অর্থনেতিক সহযোগিতা ও ভূ-রাজনৈতিক নৈকট্য, অর্থনৈতিক বিবেচনায় উপ-আঞ্চলিক সহযোগিতা স্থাপন করতে হবে।
তিনি আরো বলেন, দেশ আজ সংকটকাল অতিক্রম করছে। দুর্নীতি, মানবাধিকার লংঘন, গণতন্ত্রহীনতা ও ক্ষমতার অপব্যবহার আজ আন্তর্জাতিকভাবে দেশকে অব মূল্যায়ন করছে। অর্থনৈতিক সংকট সরকারী ঋণ গ্রস্থতা, ঋণের সুদ পরিশোধের সংকট কাটিয়ে উঠতে সরকার দিশেহারা অবস্থায় আছে। এই পরিপ্রেক্ষিতে তারা জেএসডির হাতকে শক্তিশালী করতে তৃতৃীয় জাগরণ যুদ্ধে জেএসডির সাথে শরীক হতে জনগণের প্রতি আহ্বান জানান।
আমাদের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় রাজনৈতিক সংস্কার সংবিধান সংশোধন সহ গণমুখী শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য সিরাজুল আলম খানের তৃতীয় জাগরণ এবং জেএসডির দ্বিতীয় মুক্তিযুদ্ধের আহ্বানকে সফল করে তুলতে হবে। প্রদেশ গঠন সহ ফেডারেল পদ্ধতির সরকার, পার্লামেন্টে উচ্চ কক্ষ, স্ব-শাসিত স্থানীয় সরকার, নারীর ক্ষমতায়ন, নৃ-তাত্ত্বিক সকল জাতির স্বীকৃতি, উৎপাদন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, নারী নেত্রী রুকসানা ফয়জিয়া চৌধুরী, রিয়াজ উদ্দিন আহমদ, প্রিন্স বাহার আহমদ চৌধুরী, মাসুক আহমদ, সুমন বাহাদুর প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে