editor
প্রকাশিত: 9:44 PM, June 9, 2024
পূর্ব বিরোধের জের ধরে দুই হকার্স নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শনিবার (৯ জুন) বিকেলে সিলেট মহানগর আওয়ামী হকার্স লীগের সভাপতি রকিব আলী ও সিলেট মহানগর বিএনপির সদস্য ও মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খোকন ইসলামের লোকজনের মধ্যে লালদিঘীরপারে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে অধিপত্য বিস্তার নিয়ে এক পক্ষ অপর পক্ষকে নাজেহাল করতে মরিয়া হয়ে উঠেন। এরই ধারাবাহিকতায় শনিবার রকিব আলীর অনুসারী সুমনের সাথে খোকন ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেন। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ ঘটনায় লালদিঘীরপার হকার্স মার্কেটে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রকীব আলীর পক্ষের অভিযোগ কয়েকদিন ধরে ফেসবুকে রকিব আলীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন খোকন ইসলাম ও তার লোকজন। তাকে ঘায়েল করতে এবং নিরীহ হকারদের নির্ধারিত স্থানে বসতে না দিতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। তিনি গায়ে পড়ে তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এব্যাপারে রকিব আলী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
হকার্স মার্কেটের কয়েকজন ব্যবসায়ী বলেন, দুই গ্রুপের লোকজনের মধ্যে যে উত্তেজনা চলছে তাতে করে যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে