editor
প্রকাশিত: 9:14 PM, June 10, 2024
মৌলভীবাজারের জুড়ীতে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার দুপুর ৩টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে ঘটেছে। নিহতরা হলো উপজেলার মনতৈল গ্রামের বিল্লাল হোসেনের পুত্র রানা (৯) ও মোহাম্মদনগর গুচ্চগ্রামের ফারুক মিয়ার পুত্র রানা (৯)। বিল্লাল হোসেনের পুত্র রানা স্থানীয় কেবি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র এবং ফারুক মিয়ার পুত্র রানা একই বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই শিশু মনতৈল বজিটিলা এলাকায় মসজিদের পার্শ্বে পুকুরের মত বড় একটি গর্তে একটি কলাগাছ নিয়ে খেলছিল। এক পর্যায়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একটি শিশুকে মৃত ঘোষণা করেন এবং অপর শিশুকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, একটি শিশু মৃত অবস্থায় পাওয়া যায় এবং অপর শিশুর প্রাণ থাকায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে