editor

প্রকাশিত: 4:39 PM, June 12, 2024

হকি খেলতে সিঙ্গাপুর যাচ্ছেন সুনামগঞ্জের নাদিরা

হকি খেলতে সিঙ্গাপুর যাচ্ছেন সুনামগঞ্জের নাদিরা

পুরুষ ও মহিলাদের (এএইচএফ) জুনিয়র কাপ নারী হকি টুর্নামেন্টে খেলতে সিঙ্গাপুরে যাচ্ছে ২৮ সদস্যের বাংলাদেশ দল। তাদের সঙ্গে যাচ্ছেন সুনামগঞ্জের মেয়ে নাদিরা তালুকদার ইমা।

নাদিরা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ঢালাগাঁও গ্রামের সন্তান। এই খুশিতে স্থানীয়রা সমস্ত গ্রামে মিষ্টি বিতরণ করেছেন। ২৮ সদস্যের মধ্যে রয়েছেন ২৫ জন খেলোয়াড় ও বাকি তিনজন কোচ ও কর্মকর্তা।

মুসলিম তালুকদার ও মাজেদা তালুকদার দম্পতির নয় ছেলে-মেয়ের সর্ব কনিষ্ঠ সন্তান নাদিরা। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ ছিল তার। হকি খেলার প্রতি ছিল তার ভীষণ টান। নাদিরা সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপির) দশম শ্রেণিতে অধ্যয়নরত আছেন।

নাদিরার বড় ভাই হোসাইন জানান, আমরা খুব আনন্দিত। আমাদের বাবা এখন বেঁচে থাকলে খুব খুশি হতেন, তিনি কখনো ছেলে-মেয়েদের আলাদা করে দেখেননি। প্রথম যেদিন আমার বোন ঢাকা খেলতে যায়, বড় ফুফু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আব্বু কে না করছিলেন, আব্বু সেদিন বলছিনেন ইমা ছেলে হলে আপনি এ কথা বলতেন না। আমার কাছে কোনো ছেলে-মেয়ে ভেদাভেদ নেই, সবই আমার সন্তান। আমি চাই আমার মেয়ে দেশের জন্য খেলুক।

নাদিরার বান্ধবী নীলা ও সুবর্না জানান, আমাদের বান্ধবী ছোটবেলা থেকেই একটু খেলা পাগল। মুসলিম পরিবারের কারণে তাদের অনেক সাধনা করতে হয়েছে। আজ সে দেশের বাইরে খেলতে যাচ্ছে আমরা খুব আনন্দিত।

সাতগাও জীবদাড়া স্কুলের প্রধান শিক্ষক নোমান আহমদ বলেন, নাদিরা আমাদের স্কুলের সাবেক ছাত্রী। সে স্কুলের খেলায় বরাবরই ভালো ফলাফল করেছে তার এই সাফল্যে আমরা সবাই খুব খুশি। সে আমাদের স্কুলের গর্ব।

প্রসঙ্গত, আগামী ১৪-২৩ জুন অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ১১ জুন রাত ১০টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নাদিরা। তিনি ১২ জুন রাত ১০টা ৩০ মিনিট ঢাকা ত্যাগ করবেন। ভিসা পাওয়া সাপেক্ষে ১২ জুন রাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে মেয়েদের। টুর্নামেন্টে একটিই পুল রয়েছে। যেখানে সাতটি দেশ সিঙ্গেল লিগ ভিত্তিতে খেলবে একে অন্যের বিপক্ষে। দেশগুলো হলো- চাইনিজ তাইপে, হংকং, চায়না, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, বাংলাদেশ ও স্বাগতিক সিঙ্গাপুর। এই টুর্নামেন্টটি জুনিয়র এশিয়া কাপের বাছাইপর্ব। ১৫ জুন থাইল্যান্ড, পরদিন হংকং, ১৮ জুন শ্রীলংকা, পরদিন চাইনিজ তাইপে, ২২ জুন ইন্দোনেশিয়া, পরদিন স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে লাল-সবুজের মেয়েরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে