editor
প্রকাশিত: 4:46 PM, June 12, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভয়াবহ দুর্ঘটনা ভারতের উত্তরপ্রদেশে। মাঝরাতে ফুটপাথবাসীদের উপর উল্টে পড়ল বালি বোঝাই ট্রাক। চাপা পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৮ সদস্যের। গুরুতর আহত ওই পরিবারের আরও এক সদস্য।
পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১১ জুন) গভীর রাতে হারদৌয়ের দিকে যাচ্ছিল ট্রাকটি। অত্যধিক পরিমাণ বালি বোঝাই করা ছিল তাতে। এর জেরে আচমকা নিয়ন্ত্রণ হারান ট্রাক চালক। ট্রাকটি উল্টে পড়ে কয়েকজন ঘুমন্ত ফুটপাথবাসীর উপর। তাতেই চাপা পড়েন একই পরিবারের ৯ সদস্য। তখন বিষয়টি কেউ টের পায়নি। কিছুক্ষণ পর স্থানীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ট্রাকটি সরিয়ে ৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন