editor
প্রকাশিত: 4:15 PM, June 13, 2024
দক্ষিণ সুরমা প্রতিনিধি
গতকাল রাত ৯টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র অন্তগত দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি টহল টিম দক্ষিণ সুরমা উপজেলার ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক শেরওয়ান আলীকে গ্রেফতারের জন্য ফুলদি তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়েছে। এসময় পুলিশ তল্লাশির নামে আসবাবপত্র ভাঙচু, পরিবারের সদস্যদের হয়রানী ও হুমকি প্রদানের অভিযোগ পাওয়া যায়।
শেরওয়ান আলীর অসুস্থ বড় ভাই ফারুক আলী অভিযোগ করেন এ নিয়ে পুলিশ ২০২০ সালের পরে বেশ কয়েকবার বাড়িতে অভিযান চালিয়েছে। শেরওয়ান আলী দেশের বাইরে জেনেও তার অসুস্থ বড় ভাইকে হুমকি দিয়ে পুলিশ বলে, শেরওয়ান দেশের বাহিরে থেকে দেশের ভাবমূর্তি ক্রমাগত নষ্ট করে যাচ্ছে, এসব বন্ধ না করলে তাকে লন্ডন থেকে আইনী প্রক্রিয়া ধরে দেশে আনার ব্যবস্থা করা হবে।
এই বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শেরওয়ান আলীর নামে ২টি মামলা রয়েছে। সে পলাতক আসামী। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আসবাবপত্র ভাংচুর ও পরিবারের সদস্যদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
এদিকে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক শেরওয়ান আলীর বাড়িতে পুলিশী অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহবুদ্দিন ও সাধারণ সম্পাদক কহিনুর আহমদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে