editor
প্রকাশিত: 5:42 PM, June 13, 2024
বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে রোডে বাস- লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ১৩ জুন সকাল আনুমানিক ৭ টায় বিশ্বনাথ উপজেলার সাহেবনগর পয়েন্ট সংলগ্ন পূর্বে এ দূর্ঘটনা ঘটে।
সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে রোডে সিলেটগামী লেগুনার সাথে সুনামগঞ্জগামী শ্যামলী বাসের (ঢাকা-মেট্রো-ব-১৫-২৬৪৭) মুখোমুখি সংঘর্ষে চালক সহ তিনজন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে প্রেরণের পর চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রী মারা যান বলে বিশ্বনাথ থানা পুলিশ সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই জয়ন্ত সরকার।
দূর্ঘটনায় নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২) ও কৌসর আলমের ছেলে শাহিন মিয়া (২৮)। আশংকাজনক অবস্থায় লেগুনা চালক নাইম (১৮)কে সিলেটের ওসমানী হাসপাতালে পাঠানো হয়।তিনি সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চালক নাইম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি গ্রামের ময়নুল হকের ছেলে বলে জানা গেছে।
দুর্ঘটনায় কবলিত লেগুনা গাড়ী ও শ্যামলী বাসটি জয়কলস হাইওয়ে পুলিশ উদ্ধার করে তাদের তত্বাবধানে রেখেছে । বতর্মানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও রোডে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এমনটি পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন