editor

প্রকাশিত: 4:08 PM, June 15, 2024

উপজেলা নির্বাচন: সিলেটে তৃতীয় ধাপে নির্বাচিতদের শপথ গ্রহণ

উপজেলা নির্বাচন: সিলেটে তৃতীয় ধাপে নির্বাচিতদের শপথ গ্রহণ

সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে সিলেট জেলায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।

শনিবার (১৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ পাঠ করান ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)

তৃতীয় ধাপে গত ২৯ মে সিলেট জেলায় ৩টি ও বিভাগে ১০টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার মধ্যে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয় ভোট।

বিয়ানীবাজার:
বিয়ানীবাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পরাজিত করে পুনঃনির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আবুল কাশেম পল্লব। তিনি হেলিকপ্টার প্রতীকে ২০ হাজার ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক আওয়ামীলীগ নেতা মোহাম্মদ গৌছ উদ্দিন শালিক প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫৬০ ভোট। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান (টেলিফোন) ৪ হাজার ৯৫৭ ভোট এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মকসুদুল ইসলাম (মোটসাইকেল) পেয়েছেন ১৬ হাজার ১১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুল্লাহ আল মামুন খাঁন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৮৯টি কেন্দ্রে বই প্রতীকে মাওলানা আব্দুল্লাহ আল মামুন খাঁন পেয়েছেন ২০ হাজার ৯২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু বাল্ব প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ২৪১ ভোট।

এছাড়া উড়োজাহাজ প্রতীকে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. খালেদুর রহমান পেয়েছেন ৭ হাজার ৫৬৩ ভোট। টিউবওয়েল প্রতীকে মৎস্যজীবী নেতা জসিম উদ্দিন পেয়েছেন ৭ হাজার ৫৬৩ ভোট।

উপজেলা আওয়ামী লীগের সদস্য সায়দুল ইসলাম মাইক প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৬৫ ভোট। টিয়াপাখি প্রতীকে সাবেক ফুটবলার জামাল উদ্দিন পেয়েছেন ৫ হাজার ২০ ভোট।

চশমা প্রতীকে যুবলীগ নেতা সুহেল আহমদ রাশেদ পেয়েছেন ৩ হাজার ৮৬৭ ভোট এবং তালা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পলাশ হোসেন আফজাল পেয়েছেন ২ হাজার ১৬৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন নাহার বিজয়ী হয়েছেন। ৮৯টি কেন্দ্রের সবকয়টির কেন্দ্র ভিত্তিক ঘোষিত ফলাফলে তিনি ২০ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

বালাগঞ্জ :
বালাগঞ্জে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো প্রার্থী হয়েই চমক দেখিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের ৪ বারের চেয়ারম্যান আনহার মিয়া। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুরকে প্রায় আড়াই হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। চেয়ারম্যান পদে বিজয়ী আনহার মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৩৩৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাকুর রহমান মফুর কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২৯৩ ভোট। এছাড়া নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সহ- সভাপতি সামস উদ্দিন সামস ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৩৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৫ জন প্রার্থীর মধ্যে জয়লাভ করেছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও খেলাফত মজলিস নেতা মাওলানা সৈয়দ আলী আছগর (বৈদ্যুতিক বাল্ব)। তিনি পেয়েছেন ১৬ হাজার ২২১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মো. জাকারিয়া জাবের (টিউবওয়েল) পেয়েছেন ১৫ হাজার ৫৭০ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মোস্তাক উদ্দিন আহমদ (চশমা) ৭ হাজার ৭৯৯ ভোট, নুরে আলম (মাইক) ২ হাজার ৯৬ ভোট এবং মোশাহিদ আলী (তালা) ২ হাজার ৩৮ ভোট পেয়েছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি (ফুটবল) ২৮ হাজার ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী অপর্ণা রাণী দেব (কলস) পেয়েছেন ১৫ হাজার ১২৪ ভোট ।

ফেঞ্চুগঞ্জ :
ফেঞ্চুগঞ্জে আশফাকুল ইসলাম শাব্বির উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আনারস প্রতীকে সাবেক ছাত্রলীগ সভাপতি আশফাকুল ইসলাম শাব্বির পেয়েছেন ১২ হাজার ১৯৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিছ প্রতিকে মোহাম্মদ নুরুল ইসলাম পেয়েছেন ১১ হাজার ৭৭৭ ভোট।

মাইক প্রতীকে বিজয়ী ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ১৪ হাজার ৮৩১ ভোট ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৯৭১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ডালিয়া ইসলাম (হাস)। তার প্রাপ্ত ভোট ১৮৬৬৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মোহিনী বেগম পেয়েছেন ৭৮৮১টি ভোট ও ইয়াসমিন জাহান তন্বী (ফুটবল) পেয়েছেন ৫৬৫৯টি ভোট।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়