admin
প্রকাশিত: 1:20 PM, November 26, 2020
অনলাইন ডেস্ক
‘বিটিভি মানেই ‘বাতাবি লেবুর বাম্পার ফলন!’- দর্শকদের মন থেকে এই ধারণাটি আমরা পাল্টে দিতে চাই। বিটিভির অনুষ্ঠানমালাকে আমরা সম্পূর্ণ ঢেলে সাজাচ্ছি। নতুন আঙ্গিকের বেশ কয়েকটি অনুষ্ঠান আমরা নির্মাণ করেছি। তার মধ্যে ‘বাংলাদেশের হৃদয় হতে’ শিরোনামে একটি জেলাভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছি’- নতুন আঙ্গিকে বদলে যাওয়া বিটিভি প্রসঙ্গে এভাবেই বললেন অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক জগদীশ এষ।
এক মেইল বার্তায় বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছু পরিবর্তন নিয়ে নতুন উদ্যম আসছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কার্যক্রমে। দীর্ঘদিনের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে অনুষ্ঠানমালা। নিত্য-নতুন ভাবনা নিয়ে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে একাধিক আয়োজন।
আগামী ২৭ নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে বিনোদনমূলক অনুষ্ঠান ‘বাংলাদেশের হৃদয় হতে’। দেশের ৬৪টি জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, মানুষের জীবন-জীবিকা, পোশাক-পরিচ্ছদ, খাবার, ভাষার ভিন্নতা সবকিছুই তুলে ধরা হবে এ অনুষ্ঠানের মাধ্যমে।
৫০ মিনিট ব্যাপ্তির এ অনুষ্ঠানের প্রতিটি পর্বে ভিন্ন-ভিন্ন জেলা বেছে নেয়া হয়েছে। যার শুটিংও সম্পন্ন হয়েছে সব জেলায় গিয়ে। যার মাধ্যমে দর্শকরা বিনোদন পাওয়ার পাশাপাশি দেশের প্রতিটি জেলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কেও ধারণা পাবেন। অনুষ্ঠানটির বড় একটা অংশ জুড়ে থাকছে আঞ্চলিক গান। জগদীশ এষের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। অনুষ্ঠানের প্রথম পর্ব সাজানো হয়েছে জামালপুর জেলাকে ঘিরে।
বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক জগদীশ এষ বলেন, ‘বাংলাদেশ খুব ছোট্ট একটি দেশ হলেও এ দেশের বিভিন্ন জেলার সংস্কৃতি, ঐতিহ্য, আচার, জীবনযাপন ধারা, এমনকি ভাষাগতও ভিন্নতা রয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ যেন দেশের সব জেলা সম্পর্কেই জানতে পারে, সে লক্ষ্যেই অনুষ্ঠানটির পরিকল্পনা। আশা করছি, ভিন্ন মাত্রার এ অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে।’
আলিফ চৌধুরী ও নাহিদা আফরোজ সুমির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মাসের শেষ শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন