editor
প্রকাশিত: 6:19 PM, June 15, 2024
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজকে দেখতে ছুটে গেলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার।
ফলমূলসহ শনিবার (১৫ জুন) দুপুরের দিকে সিলেট আল হারামাইন হাসপাতালে মহারাজকে দেখে এসেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও এমপি অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার।সর্বক্ষণ কৃষ্ণভাবনায় থাকা মহারাজ শয্যায় থেকেও হরিনাম জপ ও গ্রন্থ অধ্যায়ন করছেন।
এ সময় মেয়র ও এমপি মহারাজের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের কাছে অগ্রগতি সম্পর্কে জানতে চান।
এদিকে ইসকন সিলেটের যোগাযোগ বিভাগে দায়িত্বরত সিদ্ধ মাধব দাস জানিয়েছেন, বর্তমানে মহারাজের শারীরিক অবস্থা অনেকটা ভালো। দু’একদিনের মধ্যে তাঁকে রিলিজ দিবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেও জানান তিনি।
উল্লেখ্য, এ মাসের ৯ তারিখ রাত থেকে হালকা সর্দি ও জ্বর অনুভব করেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। পরে শারীরিক দুর্বলতা ও টাইফয়েড জ্বর দেখা দেয়।চিকিৎসকদের পরামর্শে শরীরের কোনো উন্নতি না হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে