editor

প্রকাশিত: 8:45 PM, June 15, 2024

কৃষি ও কৃষকের উন্নয়নের জন্যই প্রণোদনা দিচ্ছেন সরকার: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

কৃষি ও কৃষকের উন্নয়নের জন্যই প্রণোদনা দিচ্ছেন সরকার: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, উৎপাদন আরোও বৃদ্ধি করে সর্বদা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কৃষি ও কৃষকের উন্নয়নের জন্যই প্রণোদনা দিচ্ছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কৃষিবান্ধব সরকার। প্রত্যেক ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনার জন্য সরকারের পাশাপাশি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাছাড়া নিজেদের উৎপাদন ঠিক থাকলে, ঠিক থাকবে আমাদের পুষ্টি ভান্ডারও। নিজেদের প্রয়োজনেই আমাদেরকে নিজের কিংবা সরকারি ভ‚মিতে বেশি বেশি করে বৃক্ষ রোপন করতে হবে। তিনি আরোও বলেন, কৃষি উৎপাদন ও কৃষকের উন্নয়নের জন্য সততা ও নিষ্ঠার সাথে ‘কৃষি ও প্রাণীসম্পদ’ অধিদপ্তরের সবাইকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। এতে কেউ অবহেলা করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি শনিবার (১৫ জুন) সকালে বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, রাসায়নিক সার, নারিকেল গাছের চারা এবং এডিএসআরএমটিপি প্রকল্পের আওতায় কৃষক দলের মাঝে এলএলপি’ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে আমন প্রণোদনায় উপজেলার ১ হাজার ২৮০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার ও নারিকেল প্রণোদনায় উপজেলার ১৬০ জন কৃষককে ৫টি করে নারিকেল গাছের চারা এবং এডিএসআরএমটিপি প্রকল্পের আওতায় ৭৮টি কৃষক দলকে সেচ মেশিন ও ২৪টি কৃষক দলকে ভ‚ট্টা মারার মেশিন প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা আক্তারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমার আচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, কৃষক আলী হোসেন মোল্লা।

অনুষ্ঠানের শুরুতে কোরআর থেকে তেলাওয়াত করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালেহ আহমদ ও গীতাপাঠ করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিরঞ্জন বৈদ্য বিপলু এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়। বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছালিক আহমদ। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে