editor

প্রকাশিত: 9:22 PM, June 15, 2024

শাহী ঈদগাহ পরিদর্শনে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

শাহী ঈদগাহ পরিদর্শনে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সোমবার (১৭ জুন) দেশব্যাপী ঈদ-উল-আযহা উদযাপিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে মহানগরের শাহী ঈদগাহ ময়দানে।

এ উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে শাহী ঈদগাহ। প্রস্তুতিকাজ পরিদর্শনে আজ শনিবার (১৫ জুন) সেখানে যান সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) মো. জাকির হোসেন খান (পিপিএম)।

বেলা আড়াইটায় পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান বলেন- সিলেট শাহী ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার ঐতিহ্য ৭০০ বছরের। ময়দানটি প্রস্তুত করা হচ্ছে। বৃষ্টি বাগড়া না দিলে এখানে অন্তত ২ লাখ মুসল্লি ঈদুল আযহার নামাজ আদায় করবেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় এসএমপি কমিশনার জাকির হোসেন খান বলেন, নিয়মিত টিমের পাশাপাশি ঈদের দিন ভোর থেকে শাহী ঈদগাহ এলাকায় সাদা পোশাকে আমাদের পুলিশ সদস্যরা থাকবেন। এছাড়া থাকবে ক্রাইসিস রেন্সপন্স টিম (সিআরটি)। ড্রোন ক্যামেরায় আমরা শাহী ঈদগাহ এলাকার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসএমপি কমিশনার বলেন, ঈদের সময় অনেকেই গ্রামের বাড়ি যান। ফলে নগর কিছুটা ফাঁকা হয়ে যায়। বাসা-বাড়ি, মার্কেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে সুরক্ষিত থাকে সেজন্য আমরা পর্যাপ্ত টহল ব্যবস্থা গ্রহণ করেছি।

উল্লেখ্য, সিলেট শাহী ঈদগাহে সোমবার সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পূ্র্বে আলোচনা করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান এবং নামাজে ইমামতি ও নামাজ শেষে দোয়া পরিচালনা করবেন একই মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান।

শাহী ঈদগাহে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ আদায় করার কথা রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে