admin

প্রকাশিত: 1:51 PM, June 18, 2024

সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ

সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ

নিজস্ব প্রতিবেদক
সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আগামী অন্তত দুই দিন এ এলাকায় বৃষ্টি বাড়তে পারে। ফলে এই দুই জেলাসহ মৌলভীবাজারের কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আজ বলেন, ভারী বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন এ বৃষ্টি আরও বাড়বে। ফলে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

সরদার উদয় রায়হান জানান, সুরমা নদীর সুনামগঞ্জ ও কানাইঘাট পয়েন্ট এবং সারি নদের সারি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বৃষ্টির ফলে মৌলভীবাজার জেলার কুশিয়ারা নদীতে পানি বেড়ে গেছে। সেখানকার কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর আগে গতকাল সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা, ঝালুখালী, মনু-খোয়াই নদ–নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে এবং কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী তিন দিন তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিলেটে আগামী আরও দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে ওই বিভাগে আগামী এক সপ্তাহের বেশি সময় থেমে থেমে কমবেশি বৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিলেট জেলার নদ-নদীগুলোর পানি হু হু করে বাড়ছে। এ কারণে সিটি করপোরেশনসহ জেলার ১২টি উপজেলাই কমবেশি প্লাবিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত জেলার সুরমা, কুশিয়ারা, সারি ও সারি-গোয়াইন নদীর ছয়টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আজ মঙ্গলবার ভোর থেকে হু হু করে পানি বাড়ছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বেড়েছে ২৭ সেন্টিমিটার। ৯টায় এখানে পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ওপরে ছিল। ছাতক উপজেলা সদরে সুরমা নদীর পানি ১৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জে গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬৭ মিলিমিটার। তবে এখানে বৃষ্টি কম হলেও সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে এ সময় ব্যাপক বৃষ্টি হয়েছে। যে কারণে উজান থেকে পাহাড়ি ঢল নামছে।

জেলার ছাতক, সদর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ছাতক-সিলেট সড়ক, সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়ক প্লাবিত হওয়ায় সরাসরি যান চলাচল বন্ধ আছে।
সুরমা নদীর পানি তীর উপচে জেলা শহরের বিভিন্ন এলাকা দ্রুত প্লাবিত হওয়ায় মানুষ চরম আতঙ্কে আছেন। অনেকেই ২০২২ সালের ১৬ থেকে ১৯ জুনের সেই ভয়াবহ বন্যার কথা মনে করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শহরের অনেক রাস্তাঘাট প্লাবিত হয়েছে। বন্যার পানি ঢুকেছে মানুষের ঘরবাড়িতে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হচ্ছে। উজান থেকে ঢল নামলেই মূলত সুনামগঞ্জে নদ-নদী ও হাওরে পানি বাড়ে। বৃষ্টি ও পাহাড়ি ঢল কমলে পরিস্থিতির উন্নতি হবে। আগামী দুই দিন বৃষ্টির পূর্বাভাস আছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়