admin

প্রকাশিত: 7:21 PM, June 19, 2024

বিশ্বনাথ ও ওসমানীনগরে ত্রাণ বিতরণ করলেন দুই প্রতিমন্ত্রী

বিশ্বনাথ ও ওসমানীনগরে ত্রাণ বিতরণ করলেন দুই প্রতিমন্ত্রী

* বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর পাশে আছেন প্রধানমন্ত্রী

* ত্রাণের অভাব হবে না, সাহস নিয়ে দূর্যোগ মোকাবেলা করুন: প্রতিমন্ত্রী মহিববুর

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. মুহিবুল ইসলাম বলেছেন, ভৌগলিক কারণে সিলেট দুর্যোগপূর্ণ এলাকা। তাই বার বার বন্যার কবলে পড়ে এ অঞ্চল। জাপান, নেপাল ও ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশও এভাবে প্রাকৃতিক দুর্যোগে পড়ে। সিলেটের দুর্যোগের বিষয় মাথায় রেখেই এখানে উন্নয়ন করা হচ্ছে। দুর্যোগ আসলে ভয় পেলে চলবে না। সাহস ও ধৈর্য্য নিয়ে এর মোকাবেলা করতে হবে।

তিনি বুধবার (১৯ জুন) বিকালে সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে একথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রী গভীর ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রতিনিয়ত তিনি এর খোঁজ খবর রাখছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা আজ সিলেটের বন্যা পরিদর্শন করতে এসেছি। ফিরে গিয়ে তাঁর কাছে বিস্তারিতভাবে রিপোর্ট করবো এবং তাঁরই নির্দেশনার ভিত্তিতে বন্যা পরিস্থিতি কাঠিয়ে উঠতে বা সব সমস্যা সমাধানে আমরা সর্বাত্মকভাবে কাজ করবো।

সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ বিশ্বের মাঝে একটি রোল মডেল। আমরা সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা রাখি। তিনি আরো বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় হাওর জনপদের মানুষের পাশে আছেন। তিনি সব সময় বানভাসি মানুষের খোঁজখবর নিচ্ছেন। তিনি নির্দেশ দিয়েছেন বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে যেতে। তাদের দুঃখ-দূর্দশা দেখার জন্য এবং পর্যাপ্ত মানবিক সহায়তা দেয়ার জন্য।

পৃথক দুটি অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরোনদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের আলাউর রাহমান আলা, যুগ্ম সম্পাদক তফাজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুকদ্দুস আলী, উপজেলার চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অরবিন্দ পাল, ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলদার আলী, যুবলীগ নেতা অতুল দেব, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোখন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়