editor
প্রকাশিত: 2:19 PM, June 22, 2024
বৃষ্টি কমায় উন্নতির পথে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। যদিও এখনো সুরমানদীর পাঁচ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে এই অঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
এদিকে পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন আশ্রয়কেন্দ্রের মানুষ। সিলেট শহরে সুরমা নদীর পানি কমে বর্তমানে বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে, অর্থাৎ ১০.৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন বাসা বাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। কিছু এলাকায় পানি কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে অনেক পরিবার বাড়িতে চলে আসছেন।
তবে সিলেট শহর এলাকার ড্রেন, ছড়া,খাল পরিষ্কার না থাকা এবং এক ড্রেনের সাথে অন্য ড্রেনের সংযোগ না থাকায় পানি নামছে না। ড্রেনের ময়লা উপরে উঠে এসে সৃষ্টি হয়েছে দুর্গন্ধময় পরিবেশের। বিভিন্ন বাসা বাড়িতে জমে আছে ময়লা পানি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ১২ ঘণ্টায় সিলেট পয়েন্টে পানি কমেছে ১২ সেন্টিমিটার। এছাড়া, গত ১২ ঘণ্টায় সারি, গোয়াইন, ডাউকির মতো সীমান্ত নদীগুলোর পানি কমেছে ১০ থেকে ১৫ সেন্টিমিটার। কমেছে কুশিয়ারা নদীর পানিও। তবে এখনও জেলার ৯ লাখেরও বেশি মানুষ পানিবন্দি। প্রায় ৪০০ আশ্রয়কেন্দ্রে ২৫ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে।
এদিকে সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত না হওয়ায় কমছে নদ-নদী ও হাওরের পানি। গেলো ২৪ ঘণ্টায় বিপৎসীমার নিচে নেমেছে সুরমার পানি। বর্তমানে ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহরের বেশিরভাগ সড়ক ও ঘরবাড়ি থেকে নেমে গেছে বন্যার পানি। আশ্রয়কেন্দ্রে ছেড়ে নিজ ঘরে ফিরতে শুরু করেছে মানুষজন।
এই পরিস্থিতিতে পানিবন্দী মানুষ খাদ্য সংকটে পড়েছেন। এসব এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি মানুষদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়