editor
প্রকাশিত: 6:10 PM, June 22, 2024
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেছেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের যেকোন দূর্যোগে তারা সবসময় অসহায় মানুষে পাশে দাঁড়াচ্ছে।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ দেশের গণমানুষের সংগঠন। এদেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠার সংকল্প সুদৃঢ় হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গতিশীল নেতৃত্বে বিকশিত হয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ এদেশের মানুষের যা কিছু মহৎ অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই অর্জিত হয়েছে।
তিনি শনিবার (২২ জুন) বিকেলে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গরীব অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, সিলেটে বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ। পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা। সিলেট মহানগর যুবলীগ অতীতের ন্যায় পানিবন্দি মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে।
১১নং ওয়ার্ড আওয়মী লীগের সভাপতি সালাই বক্স সালাই এর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি রাহেল আহমদ চৌধুরী, আব্দুর রব সায়েম, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছী দিনার, এমদাদ হোসেন ইমু, ত্রাণ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সাজু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কাশেম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাসুদ পীর, সহ সম্পাদক জুবের আহমদ, ইসলাহ উদ্দিন বাবলু, সদস্য মাহবুবুর রহমান, এমদাদুল হক উবেদ, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরান আহমদ, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবির হাসান রানা, ১১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, শেখ মোহাম্মদ আমিন, স্বপন সরকার, অপরাজিত ঘোষ, সুহেল আহমদ প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে