editor

প্রকাশিত: 6:32 PM, June 23, 2024

নদী-খাল খননের উদ্যোগ নিচ্ছে সরকার: এডভোকেট নাসির উদ্দিন

নদী-খাল খননের উদ্যোগ নিচ্ছে সরকার: এডভোকেট নাসির উদ্দিন

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় প্রাকৃতিক দুর্যোগ বন্যা মারাত্মক ব্যাঘাত ঘটায়। এ থেকে পরিত্রাণ পেতে সিলেটে নদী-খাল খননসহ নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার। পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে উল্লেখ করে এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কেউ অনাহারে থাকবেন না। বন্যা পরবর্তীতে পুনর্বাসনেও সরকার পাশে থাকবে।

গতকাল শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন স্থানে সিলেট জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, দুর্যোগ হলে ঘরে বসে থাকেনা আওয়ামী লীগ নেতাকর্মীরা। এখনো ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে সরকার ও দলীয় নেতাকর্মীরা রয়েছেন। তিনি বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। এক্ষেত্রে অতীতের মতো এবারও প্রবাসীরা অগ্রণী ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এডভোকেট নাসির খান।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সভাপতি আলাউর রহমান আলা, জেলা পরিষদের সদস্য মাওলানা মোছাদ্দিক আহমদ , সাবেক সদস্য এডভোকেট মো. গিয়াস মিয়া, মো নাসির উদ্দিন, আবদুল হামিদ, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু পুলক ভট্টাচার্য, যুবলীগ নেতা অতুল দেব, ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া, আফজল আহমেদ, প্রতাব পাল, শানুর আহমদ, জিশু আচায, চমক আলী, আফতারুন নেছা, দিলারা বেগম, নেপাল দেব, আওয়ামী লীগ নেতা জহির আহমদ, মোহাম্মদ আলী, শানুর মিয়া প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে