editor
প্রকাশিত: 10:39 PM, December 30, 2023
ডেস্ক রিপোর্ট
আবারও যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমেদের পরিবারকে হুমকি প্রদান করা হয়েছে। সিলেটের জকিগঞ্জ উপজেলার থানা বাজার থানাধিন মানিকপুর এলাকার আব্দুল নুরের ছেলে যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমদ পরিবার বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র কোতোয়ালী থানাধিন লামাবাজারস্থ ছায়াতরু ৫৬/বি বাসায় বসবাস কারি কয়েছ আহমদের পরিবারের সদস্যদের হুমকি প্রদান করেছে স্থানীয় যুবলীগ নেতারা।
যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমেদ তার নিজ ব্যবহারিত সমাজিক যোগাযোগ (সোশ্যাল মিডিয়ায়) পেইজ Peace for Bangladesh এর মাধ্যমে লেখালেখি করার সূত্রে ধরে আজ প্রবাসীর বাসায় জোরপূর্বক প্রবেশ করে স্থানীয় যুবলীগ নেতা বাপ্পী ও সায়েমের নেতৃত্বে সন্ত্রাসীরা। এসময় তারা পরিবারের মাধ্যেমে তাকে (প্রবাসী কয়েছ আহমেদ)কে হত্যার হুমকি ও তার পরিবারের সদস্যদের নানাবিধি ভয়ভীতি প্রদান করে।
স্থানীয় সূত্র জানায়, কয়েছ আহমদ দীর্ঘদিন যাবত যুক্তরাজ্য বসবাসরত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখালেখি করে আসেছেন। তাছাড়া, তিনি একজন মানবাধিকার কর্মী।তিনি সরকার ও রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের পক্ষ নিয়ে লিখালেখি করায়।সেজন্য যুবলীগ ক্ষিপ্ত হয়ে তার বাসায় গিয়ে হুমকি প্রদান করে। প্রবাসীর পরিবারের কোন পুরুষ না থাকায় বোন ও তার মাকে নানা ধরনের হুমকি প্রদান করছে যুবলীগ। কয়েছ আহমদের মা সহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এই বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রকিব বাবলু কাছে জানতে চাইলে তিনি জানান, যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমেদ সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা ইচ্ছা লিখে যাচ্ছে সেজন্য যুবলীগ তার মাকে গিয়ে বলে আসছে কয়েছ আহমেদকে বলতে যে লিখালেখি বন্ধ করতে না করলে সে দেশে ফিরলে তাকে হত্যা করা হবে। এছাড়াও তার পরিবারের সদস্যদের ক্ষতি হবে।
উল্লেখ্য: সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার আব্দুল নুরের ছেলে যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমেদের লামাবাজারস্থ ছায়াতরু ৫৬/বি বাসায় স্থানীয় আওয়ামী লীগ একাধিকবার হামলা চালিয়ে হুমকি প্রদান করে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন