editor
প্রকাশিত: 11:40 AM, June 27, 2024
সিলেটের ওসমানীনগর উপজেলায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টায় ওসমানীনগরের আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কারচালকের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কারে থাকা অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে ওসমানীনগর থানাপুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের টিম এসে মেশিন দিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া কারের বডি কেটে লাশ উদ্ধার করে। এর আগে স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা ধারণা করছেন- প্রাইভেট কারের চালক ঘুমিয়ে পড়েছিলেন। কারটি সরাসরি এসে বাসের নিচে ঢুকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কারচালক নিহত হন।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়