editor
প্রকাশিত: 1:47 PM, June 27, 2024
এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় বিদ্যুতের এনালগ মিটার বহাল রাখার দাবী, ডিজিটাল মিটার বাতিল করা, উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন এবং পিডিবির সহকারী প্রকৌশলী আসিফ জুলকার নাঈম কর্তৃক সাধারণ মানুষকে হয়রানীর প্রতিবাদ ও তদন্তের দাবীতে বুধবার (২৬ জুন) রাতে ধোপাগুল বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এয়ারপোর্ট থানা পাথর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়নুল হক এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানা পাথর ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা আজির মিয়া, সদস্য সচিব আব্দুল হক, সদস্য রিমন হাসান, ব্যবসায়ী হাবিবুর রহমান, মাসুক মিয়া, নজরুল, আতাউর রহমান, বাহার উদ্দিন, ফয়জুল হক, মাইশা ষ্টোন ক্রাশারের প্রোপাইটর রোমন আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, এনালগ মিটার থাকায় আমরা অনেক সুবিধাভোগ করতেছি। কিন্তু পিডিবি ডিজিটাল মিটার লাগানোর জন্য পায়তারা করছে। যদি এসব মিটার লাগানো হয় তাহলে সাধারণ মানুষ খুব কষ্ট ভোগ করবে। তাই দ্রুত ডিজিটাল মিটারের সিদ্ধান্ত বাতিল করে এনালগ মিটার বহাল রাখতে হবে। বিগত সময়ে ইঞ্জিনিয়ার আমির হোসেন আমাদের এলাকার বিভিন্ন মানুষকে নানানভাবে হয়রানি করে। বর্তমানেও তার এ কর্মকান্ড আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন মহলের প্রতি মতবিনিময় সভা থেকে অনুরোধ জানানো হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়