editor
প্রকাশিত: 2:22 PM, June 27, 2024
বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর।
নিহত জুয়েল মিয়া (৪৫) নেত্রকোনা জেলার বারহাট্টার বাহদুরপুরের মৃত আব্দুল সিরাজের ছেলে।
গুরুতর আহতরা হলেন, উজ্জ্বল মিয়া (১৮) ও জাকির মিয়া (২৮)। তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও পাওয়া যায়নি।
তিনজনই বিয়ানীবাজারের খাসারিপাড়ায় একটি রড সিমেন্টের দোকানে কাজ করতেন ও একই এলাকায় ভাড়া বাসায় থাকেন।
বিয়ানীবাজার থানার উপপরিদর্শক মো. আসাদুর রহমান বলেন, সকাল সাড়ে আটটার দিকে তারা তিনজনই সড়কের পাশে দোকানের বেঁকে যাওয়া রড সোজা করার কাজ করছিলেন। তখন রড বিদ্যুতের লাইনের সাথে লেগে যাওয়াতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদেরেকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন৷ আশঙ্কাজনক অবস্থায় বাকি দুইজনকে সিলেটে পাঠানো হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেটে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশের ওই উপপরিদর্শক। এ ঘটনায় তদন্তকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়