admin
প্রকাশিত: 4:43 PM, June 29, 2024
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে। বন্যার শুরু থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছি। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এ দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না। তিনি মানুষের পরম বন্ধু।
তিনি শনিবার (২৯ জুন) দুপুরে বিশ্বনাথ উপজেলার দেমাসাধ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে বন্যার্ত মানুষের মাঝে ও দন্ডপাণিপুর আশ্রয়ন প্রকল্পে বসবাসরতদের মাঝে ত্রাণ বিতরণকালে একথাগুলো বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন ২০২২ সালে সিলেটের বন্যায় অনেক মানুষ অসহায় হয়ে পড়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী নিজে এসে বন্যাকবলিত এলাকা ঘুরে তাদের সাহায্য-সহযোগিতা করে গেছেন। তাদের পুনর্বাসনের জন্য নিজস্ব ত্রাণ তহবিল থেকে টাকা বরাদ্দ দিয়েছেন। দেশ ও দেশের মানুষের প্রতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভালোবাসা, তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দুস আলী, দেমাসাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সমছু মিয়া লয়লুছ, মহানগর যুবলীগের সাবেক সদস্য জহিরুল আলম চৌধুরী মাছুম, ৬নং ওয়ার্ডের মেম্বার মুহিত চৌধুরী, যুবলীগ নেতা সহিদুজ্জামান সেলন, লালা মিয়া, এনামুল ইসলাম এনাম, আব্দুল হাকিম, জুবেল আহমদ মেম্বার, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ, সহ সভাপতি শাহান শাহ, লোকমান আহমদ প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়