admin
প্রকাশিত: 6:43 PM, June 29, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের জম্মু ও কাশ্মীরের লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পারাপারের সময় ভেসে গেলেন ৫ জওয়ান। টি- ৭২ ট্যাংক সহ তাঁরা ভেসে গিয়েছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মৃত্যু হয়েছে তাঁদের সকলেরই। ওই জওয়ানদের মধ্যে ৪ জন জওয়ান এবং ১ জন জুনিয়র কমিশনড অফিসার।
শুক্রবার (২৯ জুন) ভোর রাতে লাদাখের নিওমা-চুশল অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পেরোচ্ছিলেন ৫ জওয়ান। টি- ৭২ ট্যাংকে ছিলেন তাঁরা। আচমকাই হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে যায় সকলকে। মুহূর্তে অদৃশ্য হয়ে যান তাঁরা। তাঁদের সন্ধানে শুরু হয় তল্লাশি। অবশেষে মিলল তাঁদের মৃত্যু সংবাদ।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে শোক সংবাদ জানিয়ে লিখেছেন, ” লাদাখে একটি নদী পার হওয়ার সময় এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের ৫ সাহসী ভারতীয় জওয়ান প্রাণ হারানোয় গভীরভাবে দুঃখিত। জাতির প্রতি আমাদের বীর সেনাদের দৃষ্টান্তমূলক সেবা আমরা কখনওই ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃসময়ে দেশ তাঁদের পাশে রয়েছে।”
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন