admin
প্রকাশিত: 9:02 PM, June 29, 2024
এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার, আয়শা-সাজ্জাদ ফারুকী কল্যান ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, সিলেটে বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ, পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা। এরকম যে কোন দূর্যোগময় সময়ে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
তিনি আরো বলেন, সাম্প্রতিক বন্যায় সিলেটের প্রায় সকল উপজেলার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। গরীব ও খেটে খাওয়া মানুষ ভিটেহারা ও কর্মহীন হয়ে কষ্টের মধ্যে দিন যাপন করছেন। তিনি পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি ভিটে হারা মানুষদের পূনর্বাসনে সরকারকে এগিয়ে আসার অনুরোধ জানান।
তিনি গত শুক্রবার বিকেলে কানাইঘাট উপজেলার সাতবাঁক গ্রামে আয়শা-সাজ্জাদ ফারুকী কল্যান ট্রাস্ট এর উদ্যোগে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
ত্রাণ সমাগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী এম এ সালেহ চৌধুরী, এডভোকেট কবির আহমদ, সাতবাঁক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নূর, আয়শা-সাজ্জাদ ফারুকী কল্যান ট্রাস্ট এর সদস্য সচিব জাহাঙ্গীর শামীম কামরুল, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান, যুবনেতা শরীফ আহমদ, আনোয়ার হোসেন, ছাত্রনেতা রাসেল আহমদ, জুলকার নাইন সাইরাস প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়