admin
প্রকাশিত: 11:18 AM, June 30, 2024
হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে মাছ ধরতে গিয়ে দুই জেলে নিখোঁজ হয়েছেন। এর মধ্যে মো. হোসেন আলী (৪০) নামে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অনেক খোজাখুজির পরও অন্যজনের কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। হোসেন আলী উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামের সিফাত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, হোসেন আলী ও একই গ্রামের শাহ আলম মিয়া বাড়ির পার্শ্ববর্তী হাওরে জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা নিখোঁজ হয়ে যায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে তাদেরকে খুজতে থাকেন স্থানীয়রা। পরে বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে ঘটনাস্থলে যান তারা। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অনেক খোজাখুজি করে সন্ধ্যায় হোসেন আলীর মরদেহ উদ্ধার করা হয়। তবে অপর জনের সন্ধ্যান পাওয়া যায়নি। নিখোঁজ যুবক শাহ আলম (১৭) সুনামপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র।
এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ দোলোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, নিখোঁজ শাহ আলমকে উদ্ধারে চেষ্টা চলছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়